গোয়াইনঘাটে প্রশাসনের অভিযান : ২৫...
সিলেটের গোয়াইনঘাটে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। মঙ্গলবার (৬ অক্টোবর) জাফলং এলাকায় এই অভিযান পরিচালিত হয়। প্রশাসন জানায়, অভিযানে...
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
ছবি : সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দীর্ঘ কর্মজীবনে যারা সিলেট সিটি কর্পোরেশনে দায়িত্ব পালন করেছেন এবং নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নগরবাসীকে সেবা দিয়েছেন, অবসর গ্রহণের পরও তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। সিটি কর্পোরেশন সবসময় তাদের পাশে থাকবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নগর ভবন সভাকক্ষে সিলেট সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ও কল্যাণ তহবিলের অবশিষ্ট অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, “সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন। তাদের দায়িত্বশীলতা ও নিষ্ঠার ওপরই প্রতিষ্ঠানের সেবার মান অনেকাংশে নির্ভর করে। আমরা সিলেট সিটি কর্পোরেশনকে আরও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি বলেন, “জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে সিসিকের সুনাম রয়েছে। তবু এ বিষয়ে আমাদের আরও কাজ করার সুযোগ রয়েছে। নগরবাসী যাতে সিটি কর্পোরেশন থেকে সহজে, স্বচ্ছতার সঙ্গে এবং হয়রানিমুক্তভাবে সেবা পান, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সবার সহযোগিতায় সিটি কর্পোরেশনকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”
অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কর্মজীবনে যারা প্রতিষ্ঠানের জন্য সময় ও শ্রম দিয়েছেন, তাদের অবসর-পরবর্তী কল্যাণ নিশ্চিত করাও প্রতিষ্ঠানের দায়িত্বের অংশ।কল্যাণ তহবিলের মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পাশে থাকার এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর ও প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ।এ ছাড়া বক্তব্য দেন প্রধান এসেসর মো. আব্দুল বাছিত, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ, প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমান, মো. মাহবুবুর রহমান, কবির উদ্দিন আহমদ প্রমুখ।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাটে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। মঙ্গলবার (৬ অক্টোবর) জাফলং এলাকায় এই অভিযান পরিচালিত হয়। প্রশাসন জানায়, অভিযানে...
'তেলের মূল্য বৃদ্ধি পেলেও সেই তুলনায় বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও যোগ্য নেতৃত্বের কারণেই...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু সিটি কর্পোরেশনের নয়, এটি পুরো নগরবাসীর দায়িত্ব। সবাই...
মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সোমবার (৫ অক্টোবর) রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার...
সিলেট সীমান্তে পৃথক অভিযানে ৩২ লাখ ৪৩ হাজার ৭৬২ টাকা মূল্যের চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড...