আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু...
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই মন্তব্য করে শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগ এখন...
ছবি সংগৃহীত
'তেলের মূল্য বৃদ্ধি পেলেও সেই তুলনায় বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও যোগ্য নেতৃত্বের কারণেই বর্তমান সরকার দেশের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে,' বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পূর্বের ও বর্তমান বাজার মূল্যের তুলনামূলক পর্যালোচনা সংবলিত লিফলেট বিতরণ পূর্বে সংক্ষিপ্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় নগরীর বন্দরবাজার সহ আশপাশের এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন আরও বলেন, বর্তমান বিএনপি সরকার সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবে সর্বদা সচেষ্ট। আন্তর্জাতিক বাজারে নানা অস্থিরতা থাকা সত্ত্বেও সরকারের কার্যকর পদক্ষেপের কারণে দেশের বাজারে তার বড় ধরনের কোনো নেতিবাচক প্রভাব পড়তে দেওয়া হয়নি। আমরা জনগণের দল, তাই সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং বাজার সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমাদের এই তদারকি ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, জনগণের অর্থনৈতিক মুক্তি ও স্বস্তি নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা তৃণমূল মানুষের ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়ন ও বাজার স্থিতিশীলতার বার্তা পৌঁছে দিচ্ছি। কোনো অপশক্তি যেন কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করতে না পারে, সে জন্য নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা পালন করতে হবে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আমির হোসেন ও আফজাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল, মাহবুবুল হক চৌধুরী, রেজাউল করিম আলো ও আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. এম এ হক বাবুল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক শাহিন আহমদ, নির্বাহী সদস্য কাজী মুহিবুর রহমান মুহিব, লল্লিক আহমদ চৌধুরী, মো. জমির উদ্দিন, সোহেল আহমদ, মতিউর রহমান শিমুল, আব্দুল মুমিন, মো. হারুনুর রশিদ এবং নুরুল ইসলাম, ৩৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খান, ৪২ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইউনুস মিয়া, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ নুনু, আব্দুল মুকিত, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকী, সহ-সভাপতি নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও তাহের আলী সুমনসহ দলীয় বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী। লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং বর্তমান সরকারের জনকল্যাণমুখী অর্থনৈতিক পদক্ষেপসমূহ তাদের সামনে তুলে ধরেন।
এসএ/সিলেট
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই মন্তব্য করে শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামী লীগ এখন...
সিলেটে আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে বড় পরিসরে ম্যারাথন আয়োজনের ঘোষণা দিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।...
বিএনপির যুগ্ম মহাসচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে দৃঢ়ভাবে...
নগরীতে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে...
দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন। তিনটি বিভাগে আয়োজিত এ প্রতিযোগিতায় ১০ দশমিক ৫, ২১ দশমিক ১ ও ৪২ দশমিক ২ কিলোমিটার দৌড়ে অংশ নেন...