নগরীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার...
মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সোমবার (৫ অক্টোবর) রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার...
ছবি সংগৃহীত
ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং আমাদের উদীয়মান তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
এলাকার প্রতিটি সচেতন নাগরিক, অভিভাবক ও যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এসব সামাজিক ব্যাধি শুধু একটি পরিবার নয়, পুরো সমাজের জন্যই ভয়াবহ হুমকি। তাই এগুলো প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের প্রতিটি সচেতন নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। সন্তানদের চলাফেরা, বন্ধুত্ব ও অনলাইন কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের দায়িত্বশীল নজরদারি প্রয়োজন। একই সঙ্গে তরুণ সমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করতে হবে। সামাজিক ব্যাধিগুলো প্রতিরোধে শুধু আইন প্রয়োগ করে স্থায়ী সমাধান সম্ভব নয়; প্রয়োজন সামাজিক আন্দোলন ও সম্মিলিত প্রতিরোধ।
তিনি আরও বলেন, আমাদের ছড়ারপাড় এলাকাকে অপরাধমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল হিসেবে গড়ে তুলতে পঞ্চায়েত কমিটি ও যুব সংগঠনের পক্ষ থেকে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ উপহার দিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সোমবার (০৬ অক্টোবর) রাতে নগরীর ১৪নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে সাধারণ মানুষের মাঝে ছড়ারপাড় পঞ্চায়েত কমিটি ও ছড়ারপাড় যুব উন্নয়ন সংঘ ‘সুগন্ধা’-এর যৌথ উদ্যোগে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক এম এ মতিন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলী আশরাফ চৌধুরী খালেদ, সাইফুল আলম খান কয়েছ, হাজী আব্দুর রহমান, হাবিবুর রহমান মজলাই, হাজী আব্দুল্লাহ, এনাম আহমদ, সহ-সাধারণ সম্পাদক আবুল আহমদ, কালাম আহমদ, দিদারুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, কোষাধ্যক্ষ সবুর আহমদ জালাল, প্রচার সম্পাদক আব্দুল নূর, সিনিয়র সদস্য দিলীপ আহমদ, ফয়সাল আহমদ, কয়ছর আহমদ, আনোয়ার হোসেন লায়েক, মুরাদ আহমদ, কয়েছ আহমদ, ছড়ারপাড় যুব উন্নয়ন সংঘ ‘সুগন্ধা’-এর সহ-সভাপতি জুবেদ খান, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আরিফ, সাংগঠনিক সম্পাদক এম এ খালেদ ও শমসুর রহমান ফয়েজ, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান নাজির, সমাজসেবা সম্পাদক সুজন আহমদ, সিনিয়র সদস্য শহিদুর রহমান সনি, আনিসুর রহমান সাজু, আনিসুর রহমান রাজিব, রিপন আহমদ, রাহাত আহমদ, রিফাত আহমদ ও রেজোয়ান আহমদ রাহি সহ এলাকার বিভিন্ন স্তরের সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাজ থেকে মাদক, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাংয়ের মতো মারাত্মক অপরাধমূলক কার্যক্রম নির্মূল করার লক্ষ্যে ১৪নং ওয়ার্ডে সচেতনতামূলক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এসএ/সিলেট
মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সোমবার (৫ অক্টোবর) রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার...
সিলেট সীমান্তে পৃথক অভিযানে ৩২ লাখ ৪৩ হাজার ৭৬২ টাকা মূল্যের চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড...
ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং আমাদের উদীয়মান তরুণ সমাজ ও ভবিষ্যৎ...
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বাকবিশিস...
নগরীর ১০ নম্বর ওয়ার্ডের শামীমাবাদ এলাকার একটি কলোনিতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতারকৃত অপরাধীদের আস্তানায় দলীয় নেতৃবৃন্দের ছবি টাঙিয়ে অপরাধ...