প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন...
বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সিলেটের বাইশটিলা মাদ্রাসায় এক দোয়া ও মিলাদ মাহফিল...
বানী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।
গত সোমবার (৫ অক্টোবর) সিনিয়র সহকারী সচিব (জিপি-পিপি) মো. ফারুক হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে সিলেট জেলার বিভিন্ন আদালতের আইন কর্মকর্তাদের নিয়োগ ও অব্যাহতির তথ্য প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পূর্বে নিয়োগকৃত সব সরকারি আইনজীবীর নিয়োগাদেশ বাতিল করে তাদের স্ব স্ব পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে 'Code of Criminal Procedure, 1898'-এর Section 492 এবং 'Legal Remembrancer's Manual, 1960'-এর ক্ষমতাবলে এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনকে (পিতা: মৃত মোহাম্মদ মনির উদ্দিন) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলেট মহানগর দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন এই দায়িত্ব পাওয়ার পর এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন আদালতের বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, তিনি ২০০৯ সালের ৮ ডিসেম্বর সিলেট জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। বর্ণাঢ্য পেশাজীবী ও রাজনৈতিক জীবনে তিনি সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, সিলেট জেলা যুবদলের সদ্য সাবেক সভাপতি এবং বিশিষ্ট আইনজীবী হিসেবে দীর্ঘদিন সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
জুয়ে/সিলেট
বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সিলেটের বাইশটিলা মাদ্রাসায় এক দোয়া ও মিলাদ মাহফিল...
সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না, প্রত্যর্পণ চুক্তিতে হ্যান্ডকাফ পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়ে আনা হয়। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র...
বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও বলিষ্ঠ...
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বালুচর-ইকোপার্ক সড়ক সিলেট নগরীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন...
নগরীর চালিবন্দর এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৪টার...