টুকের বাজারে সড়ক-ড্রেনেজ পরিদর্শনে...
সিলেট নগরকে আরও সুন্দর, বাসযোগ্য ও পরিকল্পিত করতে প্রতিটি ওয়ার্ডের সড়ক, ড্রেনেজ ও অবকাঠামোগত সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়নকাজ করা হবে। নগরবাসীর...
ছবি সংগৃহীত
সিলেট নগরকে আরও সুন্দর, বাসযোগ্য ও পরিকল্পিত করতে প্রতিটি ওয়ার্ডের সড়ক, ড্রেনেজ ও অবকাঠামোগত সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়নকাজ করা হবে। নগরবাসীর সহযোগিতায় এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের কথা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের টুকের বাজার এলাকায় মসজিদ, বিভিন্ন সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে সিসিক প্রশাসক মসজিদ, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা একটি সুন্দর ও বাসযোগ্য নগর গড়তে চাই। নগরীর প্রতিটি সড়ক, ড্রেনেজ ব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামো পরিকল্পিত উপায়ে গড়ে তোলা হবে। পর্যায়ক্রমে নগরের সব এলাকায় প্রয়োজনীয় উন্নয়নকাজ করা হবে। এ কাজে নগরবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, এলাকাবাসীর বিভিন্ন সমস্যা ও প্রয়োজন সরেজমিনে দেখার জন্যই বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করা হচ্ছে। পরিদর্শনের মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় সিলেট জেলা বিএনপির সহসভাপতি শহীদ আহমদ, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এনাম হোসেন মেম্বার, সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, টুকেরগাঁও জামে মসজিদের সদস্যসচিব নোমান আহমদ, সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মালেক মিয়া, ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক আহ্বায়ক আলী আহমদ, হাফিজ কাজী জুনাইদ, শাহজাহান, কাজী আহমদ শিবলী, পীরপুর জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লি নেওয়াজ উদ্দিন, মালাই মিয়া, নয়াগ্রাম যুব কমিটির সভাপতি আব্দুস সালাম, আবুজর গৌছ, শাহজালাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাসুম আহমদ, তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, শাহাবুদ্দিন, পীরপুর গ্রামের মুরুব্বি শাহান উদ্দিন, শাহাব উদ্দিন, জয়নাল মিয়া, টুকের গ্রামের মুরুব্বি ও সাবেক মোতাওয়াল্লি করিম মিয়া, মুরাদ মিয়া, সিলেট জেলা যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক শাহীন আলম, হাজী দুলাল, জুনেদ, আলী হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
সিলেট নগরকে আরও সুন্দর, বাসযোগ্য ও পরিকল্পিত করতে প্রতিটি ওয়ার্ডের সড়ক, ড্রেনেজ ও অবকাঠামোগত সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে উন্নয়নকাজ করা হবে। নগরবাসীর...
নগরীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের কাছ থেকে ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে...
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ মুমিনুল...
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু, ফুচকা, কম্বল, জুসসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই অভিযানে বাংলাদেশ...
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস...