সিলেট মহানগর দায়রা জজ আদালতের...
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ মুমিনুল...
ছবি সংগৃহীত
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে।
বর্তমান সরকারের মূল দর্শন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুনির্দিষ্ট বার্তা হলো- বাংলাদেশে বহুত্ববাদ ও সা¤প্রদায়িক স¤প্রীতি অটুট থাকবে এবং প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় উৎসব সম্পূর্ণ নির্ভয়ে উদযাপন করবেন। সে লক্ষ্যেই বর্তমান বিএনপি সরকার কাজ করছে।
স¤প্রীতির এই বাংলাদেশে যেকোনো অপশক্তিকে রুখে দিতে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা ও মহানগর শাখার সাথে সিলেট মহানগর বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কাজিরবাজার তোপখানাস্থ মহানগর বিএনপির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে নাসিম হোসাইন আরও বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব যেন অত্যন্ত আনন্দঘন, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে, সেজন্য মহানগর বিএনপির নেতা-কর্মীরা প্রশাসনের পাশাপাশি প্রতিটি মন্ডপে সতর্ক দৃষ্টি রাখবে।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় ও সাংবিধানিক অধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, সারাদেশে যাতে দুর্গাপূজার উৎসব ও আনুষ্ঠানিকতা কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হতে পারে, সেজন্য বিএনপির প্রতিটি স্তরের নেতা-কর্মীরা অতন্দ্র প্রহরীর মতো সতর্ক অবস্থান নিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন।
সভায় সভাপতিত্ব করেন হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সিলেট জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন। সভাটি যৌথভাবে পরিচালনা করেন সিলেট মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব রাজিব কুমার দে এবং সিলেট জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আহ্বায়ক সমির কান্তি পুরকায়স্থ, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিবব্রত ভৌমিক, সিলেট মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন কান্তি নাগ এবং সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক নারায়ণ পুরকায়স্থ ফনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলার আহ্বায়ক দীপক দত্ত, কানাইঘাট উপজেলার আহ্বায়ক শ্যামল কান্তি দাস, সিলেট মহানগরের আওতাধীন কোতোয়ালি থানা কমিটির আহ্বায়ক সবুজ তালুকদার ও সদস্য সচিব বি পি দেব শুভ, জালালাবাদ থানার আহ্বায়ক কনক কান্তি শর্মা ও সদস্য সচিব বিশ্বদীপ চন্দ সৈকত, বিমানবন্দর থানা কমিটির আহ্বায়ক রানু দত্ত ও সদস্য সচিব লিটন সিংহ এবং শাহপরান থানা কমিটির সদস্য সচিব টিটন মল্লিক। এ ছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন মনোজ কুমার দেব, সুজিত কুমার দেব, প্রদীপ দাস, কৃষ্ণ চৌধুরী, সুমন দাস, বীরেন্দ্র শর্মা, সুমন দাস, হিরন্ময় দেব, মান্না মজুমদার, অমিত ধর, প্লাবন ভট্টাচার্য, প্রিয়ম দত্ত, সুনাম দেব, কার্তিক বৈদ্য, বিলাস ব্যানার্জি প্রমুখ নেতৃবৃন্দ।
এসএ/সিলেট
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ মুমিনুল...
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু, ফুচকা, কম্বল, জুসসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই অভিযানে বাংলাদেশ...
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সুশৃঙ্খল ও গণমুখী রাজনৈতিক সংগঠন, যার মূল লক্ষ্যই হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা।...
জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. জসিম উদ্দিন খাঁন ও সাধারণ...