জকিগঞ্জে ডিবির অভিযানে ৬শ' পিস...
সিলেটের জকিগঞ্জ থানাধীন খলাছড়া ইউনিয়নের মাদারখাল এলাকায় অভিযান চালিয়ে ৬শ' পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৪ সেপ্টেম্বর)...
ছবি সংগৃহীত
সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৭ লাখ ৭২ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
৪৮ বিজিবি সূত্রে জানা যায়, বাংলাবাজার, বিছনাকান্দি, সোনারহাট, প্রতাপপুর, সংগ্রাম ও কালাইরাগ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় জিরা, গরু, কম্বল, কসমেটিকস, চকলেট, গাড়ির যন্ত্রাংশ ও মদসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন, শিং মাছ ও একটি ইঞ্জিনচালিত নৌকাও আটক করে বিজিবি। জব্দ করা সব মালামালের আনুমানিক সিজার মূল্য ২৭ লাখ ৭২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, জব্দ করা চোরাচালানী মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এসএ/সিলেট
সিলেটের জকিগঞ্জ থানাধীন খলাছড়া ইউনিয়নের মাদারখাল এলাকায় অভিযান চালিয়ে ৬শ' পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৪ সেপ্টেম্বর)...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। এখন গণতন্ত্রকে রক্ষা করা এবং তা...
সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৭ লাখ ৭২ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।...
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছেন সিলেট মহানগর বিএনপি, জেলা ও...
সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে মহানগর বিএনপি। মঙ্গলবার বিকেলে নগরভবনে আয়োজিত এ সংবর্ধনা...