গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৭টা...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত উপজেলার নতুন ভাংগা হাওর, বিছানাকান্দি জিরো পয়েন্ট, গোরাগ্রাম এবং মনোরতল বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন।
অভিযান চলাকালে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে মোট ৬ জনকে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষ্য ও জবানবন্দির ভিত্তিতে ৩ জন ব্যক্তি বালু উত্তোলনের সাথে সরাসরি জড়িত না থাকায়, ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে লিপ্ত না হওয়ার শর্তে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
বাকি ৩ জনকে দোষী সাব্যস্ত করে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত ২টি নৌকা ঘটনাস্থলেই ভেঙে বিনষ্ট করে দেওয়া হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও টাস্কফোর্সকে সহায়তার জন্য অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন জানান, সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
পরিবেশের ক্ষতি করে এবং আইন অমান্য করে যারা বালু বা মাটি উত্তোলন করবে, তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় এমন টাস্কফোর্স অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৭টা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফর উপলক্ষে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের প্রস্তুতি চলছে।...
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত ছোট্ট একটি গ্রাম রায়গ্রাম। আয়তনে ছোট হলেও প্রকৃতির অপার সৌন্দর্য...
জরুরি রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামত কাজের জন্য রবিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা মহানগরের অর্ধশতাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ...
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ছাতকের কৃতী সন্তান গড়গাঁও গ্রামের আশিকুর রহমান...