ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের...
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে...
কানাইঘাটে
ছবি সংগৃহীত
কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যেগে উপজেলা সভা কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবুল হাসান এমপি কানাইঘাটে সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড নিষ্ঠার সাথে বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ তাদের স্ব স্ব দপ্তরের সমস্যার কথা তুলে ধরা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের পরিসংখ্যান এমপি আবুল হাসানের কাছে তুলে ধরেন।
এতে বিভিন্ন অফিসের সরকারী কর্মকর্তা-কর্মচারীর শন্যপদগুলো পূরণে আশ্বাস প্রদান করে সংসদ সদস্য আবুল হাসান বলেন ইতিমধ্যে কানাইঘাট ও জকিগঞ্জের গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়নের কাজ চলমান রয়েছে। শ্রীর্ঘ্রই কানাইঘাট গাজী বুরহান উদ্দিন সড়কের কাজ শুরু হবে।
এছাড়াও গ্রামীণ রাস্তা-ঘাটের উন্নয়ন, কানাইঘাট পৌরসভার টেকসই কাজ, নদী ভাঙ্গন প্রতিরোধ এবং শিক্ষা প্রতিষ্টানগুলোর অবকাঠামোগত উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হয়েছে, পর্যায়ক্রর্মে কানাইঘাট-জকিগঞ্জবাসীর প্রত্যাশা পূরণে এসব কাজ শুরু করা হবে বলে তিনি উল্লেখ করেন। সরকারী উন্নয়নমুলক কাজ সঠিক পরিকল্পনা গ্রহণ করে তা জবাব দিহিতার মাধ্যমে সবার অংশ গ্রহণে বাস্তবায়ন করার জন্য সরকারী কর্মকর্তাদের আরো নিষ্টা ও আন্তরিকতার সহিত কাজ করতে তিনি নির্দেশ প্রদান করেন। মতবিনিময় সভা শেষে যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের বরাদ্ধকৃত ক্রিড়া সামগ্রী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও ক্লাবগুলোর মধ্যে বিতরণ করেন সংসদ সদস্য আবুল হাসান। এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। এরপর মুফতি আবুল হাসান এমপি কানাইঘাট মহিলা কলেজ পরিদর্শন করে কলেজ গর্ভণিংবডির সদস্য, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় মহিলা কলেজের বিরাজমান সমস্যার কথাগুলো আবুল হাসান এমপির কাছে তুলে ধরা হলে তিনি কলেজের সার্বিক পাঠদান কার্যক্রম সচল রাখতে এবং প্রতিষ্টানকে এমপিওভুক্ত করতে তাহার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করবেন বলে সবাইকে আশ্বস্থ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এসএ/সিলেট
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে...
নগরীর জালালাবাদ এলাকায় পুলিশের অভিযানে ৪০টি ইয়াবা ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য...
সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, জুয়া ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও...
সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...
মহানগরের জালালাবাদ থানা এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মদ বহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ...