নগরীতে কিশোরীকে কোমরে শিকল বেঁধে...
নগরীর রাজপথে এক কিশোরীর কোমরে শিকল বেঁধে টানাহেঁচড়ার একটি ভিডিও সমাজামিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ৩ জনকে আটক করা...
ছবি সংগৃহীত
নগরীর রাজপথে এক কিশোরীর কোমরে শিকল বেঁধে টানাহেঁচড়ার একটি ভিডিও সমাজামিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ৩ জনকে আটক করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সিলেটভিউকে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
আটককৃতরা হলেন, শাহজালাল উপশহর এলাকার সি ব্লক, ৪৪নং রোডের ৫১নং বাসার মৃত জালাল উদ্দিনের দুই ছেলে মো. জাকির হোসেন ও মো. মোজাক্কির হোসেন এবং একই এলাকার ৫৪নং বাসার মো. মজিবুর রহমানের ছেলে মো. বুরহান উদ্দিন। তাদের তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন এডিসি মনজুরুল আলম।
গত সোমবার রাত ১১টার দিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, সিলেটের শাহজালাল উপশহর ডি- ব্লক মসজিদ মার্কেট সংলগ্ন রাস্তায় এক যুবক ১৫/১৬ বছরের এক কিশোরীর কোমরে শিকলবেঁধে টানাহেঁচড়া করছেন। ওই সময় মেয়েটিকে কাঁদতে দেখা গেছে।
এর আগে স্থানীয় এক ব্যবসায়ীসহ অপর কয়েকজন কিশোরীকে আটক করেন। ব্যবসায়ীদের দাবি, মেয়েটি নাকি সন্ধ্যায় এক দোকানের ক্যাশ বাক্স টেকে টাকা চুরির চেষ্টার সময় ধরা পড়েছিল। পরে তাকে শাহপরাণ (রহ.) থানা পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা। যদিও থানায় ওই কিশোরীর বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি আটককারীরা।
এ প্রসঙ্গে একাধিক আইনজীবী জানান, কোনো সাধারণ নাগরিক আমলযোগ্য অপরাধের জন্য কাউকে আটক করতে পারেন। তবে তাকে কোনো শাস্তি দিতে পারেন না। আটকের পর তাকে পুলিশের কাছে বা থানায় হস্তান্তর করতে হবে। সিলেটের উপশহরে যা ঘটেছে তা শাস্তিযোগ্য অপরাধ।
এসএ/সিলেট
নগরীর রাজপথে এক কিশোরীর কোমরে শিকল বেঁধে টানাহেঁচড়ার একটি ভিডিও সমাজামিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ৩ জনকে আটক করা...
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়ে ড্রেজার-এক্সকেভেটরসহ পাথর ও বালু উত্তোলনের বিপুল সরঞ্জাম ধ্বংস করেছে...
সিলেটে অবৈধভাবে অনলাইনে রেলওয়ের টিকিট সংগ্রহ করে কালোবাজারে বিক্রির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ...
মহানগরীর জিন্দাবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই শিশু আব্দুল্লাহ (২)। সে মহানগরীর...
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নির্ধারিত কর্মঘণ্টা পালন, রোগীদের চিকিৎসাসেবা প্রদান এবং দায়িত্ব পালনে নানা অনিয়ম ও অবহেলার অভিযোগের...