জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের...
সিলেটের জৈন্তাপুরে ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ইজারাদারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৬...
রাজারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান
ছবি সংগৃহীত
সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের রাজারগাঁও উচ্চবিদ্যালয়ে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ দুই শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট সদর উত্তর শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেন, "আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনের বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি। তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়েই দেশ ও সমাজকে এগিয়ে নিতে হবে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. দুলাল রেজা এবং সঞ্চালনা করেন হাটখোলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন সুলতান। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহবুব চৌধুরী এবং হাটখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আজির উদ্দিন।
বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, রাজারগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, শাহজালাল বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন, হাটখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকবর আলী, আখতারুজ্জামান বসু, মো. আজির উদ্দিন, সাইদুল ইসলাম, মোহাম্মদ আলী, তারেক রাকিব, কাইয়ুস আহমদ, আবুল হোসেন, আল আমীন চৌধুরী, দুয়েদুল ইসলাম, জুবেল আহমদ, আব্দুল কাইয়ুম, নিজাম উদ্দিন, জামিল আহমদ, এহসানুল হক পাবেল, মিজানুর রহমান মেহরাব, ফারদিন, আবু তাহের, হুসাইন, রাকিব ও এমরান হোসেন প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য উষ্ণ অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক, সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন।
এসএ/সিলেট
সিলেটের জৈন্তাপুরে ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ইজারাদারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৬...
সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, শাড়ি, জিরা, কসমেটিকস, বিড়ি, চকলেট, কম্বল, চা-পাতা, ফুচকা, চিনি ও সবজিসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য...
সিলেটের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অংশ হিসেবে শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের ১৫ একর জমিতে একটি আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে মানুষের জীবনযাত্রার পরিবর্তন জরুরি। শুধু...
সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের রাজারগাঁও উচ্চবিদ্যালয়ে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ দুই শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা...