সিলেটের লালদিঘীর পাড়ে প্রকাশ্যে ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি, থানায় জিডি

post-title

বানী

সিলেট নগরীর ব্যস্ততম লালদিঘীর পাড় মার্কেট এলাকা থেকে মো. শাহাবুদ্দিন আহমেদ নামে এক ব্যবসায়ীর একটি পালসার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। 

ভুক্তভোগী ব্যবসায়ী লালদিঘীর পাড় হকার্স মার্কেটের ‘হৃদয় অ্যান্ড ব্রাদার্স’-এর স্বত্বাধিকারী।

​জানা যায়, গত কাল রাত ১০টা ৩৫ মিনিটে ব্যবসায়ী শাহাবুদ্দিন আহমেদ তাঁর লাল রঙের/ব্যস্ততম এলাকার মার্কেটের সামনে ‘সিলেট ল-১১-১৩০৯’ নম্বরের পালসার মোটরসাইকেলটি রেখে কিছুক্ষণের জন্য একটু সামনে যান।

পরে ফিরে এসে দেখেন নির্দিষ্ট স্থানে বাইকটি নেই।

​পরবর্তীতে আশপাশের সিসিটিভি (CCTV) ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, এক চোর ঠান্ডা মাথায় বাইকটির লক ভেঙে দ্রুত পালিয়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও মোটরসাইকেলটির কোনো সন্ধান না পেয়ে ভুক্তভোগী ব্যবসায়ী কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

​এমন জনবহুল ও ব্যস্ত এলাকা থেকে প্রকাশ্যে মোটরসাইকেল চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ও জনমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

​ব্যবসায়ী শাহাবুদ্দিন আহমেদ হারানো মোটরসাইকেলটি দ্রুত উদ্ধারে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

জুয়ে/সিলেট