ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে...
কানাইঘাটে মাঠ পর্যায়ে ফ্যামেলী কার্ডের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। প্রাথমিক ভাবে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে ৩নং দিঘীরপাড়, ৪নং সাতবাঁক ও ৬নং সদর ইউনিয়নে...
ছবি সংগৃহীত
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এদিকে, ভারত সফরের দিন-তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেট নগরের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে আলাপ-আলোচনা চলছে। বাংলাদেশের যুক্ত হওয়াটা অস্বাভাবিক নয়।
অনেক দেশই বর্তমানে একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া প্রয়োজন, বাংলাদেশ সেখানে যাবে।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকা উচিত। ভারতের সঙ্গে হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই।
জ্বালানি খাতের প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। জ্বালানি খাতের সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। কীভাবে একটি সাইকোপ্যাথিক দুর্নীতি করা যায়, তা এনার্জি সেক্টর দেখলেই বোঝা যাবে।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং বিমান কেনার ব্যাপারে তিনি বলেন, বোয়িং কিনতেই হবে—এমন কোনো চাপ নেই। বাংলাদেশের চাহিদা রয়েছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজনে ভবিষ্যতে আরও বোয়িং কেনা হবে।
মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানির তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলের সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে। এখন ধাপে ধাপে শ্রমশক্তি রপ্তানি করা হবে।
কলকাতায় বাংলাদেশি নাগরিকদের হোটেলে থাকার সুযোগ না পাওয়া এবং রাস্তায় রাত কাটানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনার সুনির্দিষ্ট উদাহরণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আনা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী।
এসএ/সিলেট
কানাইঘাটে মাঠ পর্যায়ে ফ্যামেলী কার্ডের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। প্রাথমিক ভাবে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে ৩নং দিঘীরপাড়, ৪নং সাতবাঁক ও ৬নং সদর ইউনিয়নে...
নানা আয়োজনে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে “সাংবাদিকতার ব্যস্ততার মাঝে পরিবার হোক আনন্দের ঠিকানা—একসঙ্গে আমরা, এক পরিবার” প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট...
দক্ষিণ সুরমায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেয়ারডিল (FAIRDYL) সিরাপসহ মো. আমিনুল হক নামে এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯...
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী গণমাধ্যমকর্মীদের মধ্যে উপহার বিতরণ করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। সামাজিক কর্মসূচির আওতায় সোমবার (১৯...
সুনামগঞ্জের দিরাই ও হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) বিকেল থেকে দিবাগত রাতের মধ্যে এসব দুর্ঘটনা...