চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে ব্যবস্থা...
শারদীয় দুর্গাপূজায় সহায়তা প্রদানের পাশাপাশি চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন, তাঁদের সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা...
ছবি সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি বোমা মেশিন ও ১২টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে সারি-২ নদী এবং সকালে রাংপানি নদীতে এসব অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে বুধবার ভোর রাত ১২টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত সারি-২ নদীতে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি অবৈধ বোমা মেশিন জব্দ করা হয়। পরে জব্দ করা মেশিনটি বিকল করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়।
এরপর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি নদীতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবি ও পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি বারকি নৌকা জব্দ করা হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় নৌকাগুলো বিনষ্ট করা হয়।
অভিযান দুটিতে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক পরিবেশ ও তীরবর্তী এলাকার ক্ষতি হচ্ছে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ যাতে বালু উত্তোলন করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/সিলেট
শারদীয় দুর্গাপূজায় সহায়তা প্রদানের পাশাপাশি চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন, তাঁদের সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা...
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর ওপর নির্মাণাধীন শিকপুর-বহরগ্রাম সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান...
সিলেট সদর উপজেলার চাতল এলাকায় অবৈধভাবে টিলা কাটা প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে টিলা কাটতে দেখা যায়নি।...
সিলেট জেলা পুলিশের আওতাধীন ১১টি উপজেলায় ৪৭১টি পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মন্ডপভিত্তিক ৯০টি মোবাইল টিম গঠনের...
সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কিশোরী ও একজন বাসচালক রয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে...