সিলেট উইমেন চেম্বারের আয়োজনে ১০...
আগামী ১০ অক্টোবর থেকে সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে শুরু হচ্ছে মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’। মেলার আয়োজন করছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড...
ছবি সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটের কানাইঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমেই কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিফতাউল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা প্রাণকৃষ্ণ হাওলাদার, কানাইঘাট সরকারী কলেজের অধ্যক্ষের প্রতিনিধি উপজেলা ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার শাখাওয়াত হোসেন, কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা জাসাসের সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক কলিম উল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যবাদী চিন্তা তরুণ সমাজকে দেশপ্রেম, ন্যায়বিচার, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করে।
এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় কবির আদর্শকে ধারণ করার সুযোগ পাবে। জানা যায় আগামী ৩১ আগস্ট থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় এবং নজরুল সংগীতভিত্তিক একক নৃত্য প্রতিযোগীতায় অংশ গ্রহণ করবেন।
তবে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আবৃত্তিতে ‘ভোর হলো’, ‘খোকার সাধ’, ‘খুকি ও কাঠবিড়ালী’, ‘মোসাহেব’ ও ‘লিচু চোর’ কবিতা নির্ধারণ করা হয়েছে এবং কারিগরি ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে ‘সংকল্প’, ‘কান্ডারি হুঁশিয়ার’, ‘বিদ্রোহী’, ‘মানুষ’ ও ‘ওমর ফারুক’ কবিতা। উপজেলা পর্যায়ে মাধ্যমিক, কারিগরি ও কলেজ পর্যায়ের প্রতিযোগিতা হবে আগামী ২ থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে এবং প্রাথমিকের প্রতিযোগিতা হবে ২২ থেকে ২৯ সেপ্টেম্বর। উপজেলা পর্যায়ে প্রতিটি বিষয় যারা প্রথম স্থান অর্জন করবেন, তারা জেলা পর্যায়ে অংশ গ্রহণ করবেন। এ ভাবে বিজয়ী শিক্ষার্থীরা একের পর এক ধাপ পেরিয়ে সর্বশেষ জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং যারা জাতীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করবেন তাদেরকে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক এবং সনদ দেওয়া হবে।
এসএ/সিলেট
আগামী ১০ অক্টোবর থেকে সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে শুরু হচ্ছে মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’। মেলার আয়োজন করছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে বর্তমান সরকার ও সিটি...
সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বৃহত্তর সারীঘাট এলাকার বাসিন্দারা ক্বারী নাসির উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভুয়া মাদ্রাসা, মসজিদ ও এতিমখানার নাম...
সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক...
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে এক ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা...