সিলেটের সম্প্রীতি অটুট রাখতে সবাইকে...
সিলেটের ধর্মীয় সম্প্রীতিকে দীর্ঘদিনের ঐতিহ্য ও শক্তির জায়গা হিসেবে উল্লেখ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি...
ছবি সংগৃহীত
নগরীর ব্যস্ততম এলাকা জিন্দাবাজারে অবস্থিত 'ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টার'-এ রবিবার দিবাগত মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেছেন সিলেটের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সোমবার (৩১ আগস্ট) পরিদর্শকালে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সিলেট জেলার মহাসচিব এবং সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিম, সিলেট টিম্বার মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম, শুকরিয়া ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রূপন আহমদ, লালদীঘিপাড় পুরাতন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আব্দুস সোবহান, এলিগেন্ট মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সিটি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান রজব, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ফুয়াদ বির রশিদ, ওয়েস্ট ওয়ার্ল্ড ব্যবসায়ী সমিতির সভাপতি শোয়েব আহমদ অভি, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ সানি, সহ-সভাপতি সাহেদ মিয়া, সাহিদুল ইসলামসহ সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট ও মালামালের ক্ষয়ক্ষতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, আকস্মিক এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে ব্যবসায়ী সমাজ পাশে থাকবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যেন দ্রুত পুনরায় ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন, সে লক্ষ্যে ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার সর্বাত্মক আশ্বাস দেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, রবিবার (৩০ আগস্ট) রাত আনুমানিক ১২টার দিকে জিন্দাবাজার এলাকার ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি দোকানের মালামাল পুড়ে গিয়ে আনুমানিক ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির তৃতীয় তলার বন্ধন টেইলার্স এন্ড ফেব্রিক্স নামের দোকানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
এসএ/সিলেট
সিলেটের ধর্মীয় সম্প্রীতিকে দীর্ঘদিনের ঐতিহ্য ও শক্তির জায়গা হিসেবে উল্লেখ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি...
মানবিক সেবায় প্রতিদানের প্রত্যাশা না করে মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নেওয়াই সবচেয়ে বড় অর্জন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির...
সিলেটের কানাইঘাট পৌরশহরের সরকারি মিনি স্টেডিয়ামে গার্ডেন চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সিলেট জেলা প্রশাসকের...
সিলেটের কানাইঘাটের দনা সীমান্ত এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার এজাহারভুক্ত আসামি রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫...
সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬৩০ কেজি ভারতীয় জিরা ও তা পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদের...