সিলেটের সম্প্রীতি অটুট রাখতে সবাইকে...
সিলেটের ধর্মীয় সম্প্রীতিকে দীর্ঘদিনের ঐতিহ্য ও শক্তির জায়গা হিসেবে উল্লেখ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি...
ছবি সংগৃহীত
ঢাকায় গ্রেপ্তার হওয়া সিলেটের বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আবুল কাশেম পল্লবকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতে তোলা হয়। এরপর আদালত এ আদেশ দেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় তিনি এভারকেয়ার হাসপাতালে একজন রোগী দেখতে গিয়েছিলেন। ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর আবুল কাশেম পল্লবকে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশের একটি দল তাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
আবুল কাশেম পল্লব বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় চারটি মামলাসহ গোলাপগঞ্জ ও সিলেটের বিভিন্ন থানায় আরও অন্তত ১৬টি মামলা রয়েছে বলে জানা গেছে। পল্লব নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের নেতা।
এসএ/সিলেট
সিলেটের ধর্মীয় সম্প্রীতিকে দীর্ঘদিনের ঐতিহ্য ও শক্তির জায়গা হিসেবে উল্লেখ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি...
মানবিক সেবায় প্রতিদানের প্রত্যাশা না করে মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নেওয়াই সবচেয়ে বড় অর্জন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির...
সিলেটের কানাইঘাট পৌরশহরের সরকারি মিনি স্টেডিয়ামে গার্ডেন চেয়ার স্থাপন ও বৃক্ষরোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সিলেট জেলা প্রশাসকের...
সিলেটের কানাইঘাটের দনা সীমান্ত এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার এজাহারভুক্ত আসামি রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫...
সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬৩০ কেজি ভারতীয় জিরা ও তা পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদের...