সিলেট-ঢাকা মহাসড়কে তিন যানবাহনের...
সিলেট-ঢাকা মহাসড়কের সিলেটের ওসমানীনগর অংশে অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত...
ছবি সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের অভিযানে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা।
পুলিশ জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার ওসির দিকনির্দেশনায় চারখাই পুলিশ ক্যাম্পের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি নোহা গাড়ি আটক করে তল্লাশি চালালে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, জকিগঞ্জ উপজেলার আমলসীত গ্রামের এখলাছুর রহমানের ছেলে উসমান উদ্দিন ওরফে মারুফ, ডেমারগ্রাম এলাকার মাতাব উদ্দিনের ছেলে পারভেজ আহমেদ এবং আমলসীত গ্রামের সেলিম উদ্দিনের ছেলে আশরাফুল হক।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
এসএ/সিলেট
সিলেট-ঢাকা মহাসড়কের সিলেটের ওসমানীনগর অংশে অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত...
নগরের শাহপরাণ (রহ.) থানা এলাকায় অভিযান চালিয়ে ১৬ লাখ ১২ হাজার ৮০০ টাকা আনুমানিক মূল্যের ভারতীয় বিড়িসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।...
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি একটি অনন্য সম্পদ। বিশ্বের অনেক বড় গণতান্ত্রিক দেশেও এ...
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগ ও যাত্রীদের ভোগান্তির মধ্যে রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। আগামী ১২ অক্টোবর থেকে টিকিটে উল্লেখিত...
সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজের পাশে সুরমা নদীর ওপর একটি দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ঐতিহাসিক কিনব্রিজের সক্ষমতা...