কিনব্রিজের পাশে নতুন সেতু...
সিলেট নগরীর ঐতিহ্যবাহী কিনব্রিজের পাশে সুরমা নদীর ওপর নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শনে শুক্রবার (৯ অক্টোবর)...
ফাইল
সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ আটক হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে তাঁর আটকের কোনো সত্যতা পাওয়া যায়নি।
পুলিশ এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাঁরা বিভিন্ন মাধ্যমে এ সংক্রান্ত তথ্য শুনে বিষয়টি খতিয়ে দেখেছেন, কিন্তু বিজিবি বা প্রশাসনের কাছে তাঁর আটকের কোনো আনুষ্ঠানিক ভিত্তি নেই।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সিলেট বানীকে জানান, "আমরা বিজিবির সাথে যোগাযোগ করেছি, ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি এবং খবরটি আপাতত গুজব বলেই মনে হচ্ছে"। অপরদিকে, মিসবাহ উদ্দিন সিরাজের পারিবারিক সূত্র থেকেও এই খবরটিকে সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মিসবাহ উদ্দিন সিরাজ আত্মগোপনে রয়েছেন। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
জুয়ে/সিলেট
সিলেট নগরীর ঐতিহ্যবাহী কিনব্রিজের পাশে সুরমা নদীর ওপর নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শনে শুক্রবার (৯ অক্টোবর)...
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জকিগঞ্জবাসীর প্রাণের দাবি, জরাজীর্ণ জকিগঞ্জ-শেওলা সড়কের ১৪.৩৭ কিলোমিটার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের ভিত্তিপ্রস্তর...
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিলেটের কানাইঘাটে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে পৃথক প্রস্তুতিমূলক ও...
সিলেটের কানাইঘাটে মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক মাহবুবুর রহমান ও হোসেইন আহমদকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।...
সিলেটের সদর উপজেলার মুরাদপুর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ ব্যক্তি ও যানবাহনকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধ ও...