জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের...
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জকিগঞ্জবাসীর প্রাণের দাবি, জরাজীর্ণ জকিগঞ্জ-শেওলা সড়কের ১৪.৩৭ কিলোমিটার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের ভিত্তিপ্রস্তর...
স্বজনদের কান্নায় ভারী ওসমানী বিমানবন্দর প্রাঙ্গণ
ছবি সংগৃহীত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আব্দুল করিম ও খালেদ আহমদের লাশ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এসময় স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে বিমানের একটি ফ্লাইটে লাশ দুটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
নিহতদের স্বজনরা জানান, গত ৭ সেপ্টেম্বর সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে আল খুরমা এলাকায় সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন। আব্দুল করিম (৫৫) ও খালেদ আহমদ (৪৫) পরস্পরের প্রতিবেশী। তাদের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার লামারতালুক গ্রামে। আব্দুল করিমের তিন ছেলে ও এক মেয়ে এবং খালেদ আহমদের চার ছেলে ও চার মেয়ে রয়েছে।
বিমানবন্দরে লাশ গ্রহণের সময় স্বজনদের কান্না ও আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় স্বজনরা লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সহযোগিতা ও প্রচেষ্টার কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্বজনদের একাধিক সূত্র জানিয়েছে, কানাইঘাটে নিহতদের বাড়িসহ গোটা এলাকার মানুষ অধির আগ্রহে অপেক্ষায় আছেন। সেখানে লাশ পৌঁছানোর পর দু’জনের পরিবারের সদস্যরা জানাজার সময়সূচি ঘোষণা করবেন।
এসএ/সিলেট
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জকিগঞ্জবাসীর প্রাণের দাবি, জরাজীর্ণ জকিগঞ্জ-শেওলা সড়কের ১৪.৩৭ কিলোমিটার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের ভিত্তিপ্রস্তর...
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিলেটের কানাইঘাটে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে পৃথক প্রস্তুতিমূলক ও...
সিলেটের কানাইঘাটে মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক মাহবুবুর রহমান ও হোসেইন আহমদকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।...
সিলেটের সদর উপজেলার মুরাদপুর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ ব্যক্তি ও যানবাহনকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধ ও...
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আব্দুল করিম ও খালেদ আহমদের লাশ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক...