জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের...
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জকিগঞ্জবাসীর প্রাণের দাবি, জরাজীর্ণ জকিগঞ্জ-শেওলা সড়কের ১৪.৩৭ কিলোমিটার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের ভিত্তিপ্রস্তর...
ছবি সংগৃহীত
আগামী বুধবার (২৬ আগস্ট) সিলেটের কানাইঘাটে আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এ সফরে তিনি কাতারে নিহত কানাইঘাটের পাঁচ প্রবাসীর পরিবারের সদস্যদের হাতে সরকারি আর্থিক সহায়তার চেক তুলে দেবেন বলে জানা গেছে।
প্রাথমিকভাবে সকাল ১১টায় কানাইঘাট উপজেলা পরিষদ হলরুমে চেক হস্তান্তরের সময় নির্ধারণ করা হয়েছিল। তবে পরবর্তীতে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, মন্ত্রী বিকেল ৩টায় গাছবাড়ীতে গিয়ে নিহত প্রবাসীদের পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেবেন।
জানা গেছে, সম্প্রতি কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের পাঁচ প্রবাসী নিহত হন। নিহতদের পরিবারের আর্থিক সহায়তার জন্য সরকারি উদ্যোগের অংশ হিসেবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সরাসরি কানাইঘাটে এসে স্বজনদের হাতে এ অনুদান তুলে দেবেন।
মন্ত্রীকে স্বাগত জানানো এবং চেক হস্তান্তর অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্টদের পক্ষ থেকে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।
এসএ/সিলেট
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জকিগঞ্জবাসীর প্রাণের দাবি, জরাজীর্ণ জকিগঞ্জ-শেওলা সড়কের ১৪.৩৭ কিলোমিটার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের ভিত্তিপ্রস্তর...
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিলেটের কানাইঘাটে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে পৃথক প্রস্তুতিমূলক ও...
সিলেটের কানাইঘাটে মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক মাহবুবুর রহমান ও হোসেইন আহমদকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।...
সিলেটের সদর উপজেলার মুরাদপুর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ ব্যক্তি ও যানবাহনকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধ ও...
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আব্দুল করিম ও খালেদ আহমদের লাশ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক...