জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের...
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জকিগঞ্জবাসীর প্রাণের দাবি, জরাজীর্ণ জকিগঞ্জ-শেওলা সড়কের ১৪.৩৭ কিলোমিটার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের ভিত্তিপ্রস্তর...
ছবি সংগৃহীত
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবির) অভিযানে সীমান্ত থেকে ভারতীয় অবৈধ চোরাচালান আটক করা হয়। সোমবার (২৪ আগস্ট) সিলেটের সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, বিছনাকান্দি, সোনারহাট এবং প্রতাপপুর এলাকায় অভিযান চালিয়ে এই মালামাল আটক করা হয়।
বিজিবি জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, বিছনাকান্দি, সোনারহাট এবং প্রতাপপুর এলাকায় অভিযান চালায় ৪৮-বিজিবি।
এসময় ভারতীয় অবৈধ গরু, মহিষ, জিরা, কসমেটিকস এবং বাংলাদেশ হতে পাচারকৃত বাংলাদেশী ট্রাউজার আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ১৫ লাখ ৫০ হাজার বলে জানায় বিজিবি।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট মো. নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এসএ/সিলেট
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জকিগঞ্জবাসীর প্রাণের দাবি, জরাজীর্ণ জকিগঞ্জ-শেওলা সড়কের ১৪.৩৭ কিলোমিটার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের ভিত্তিপ্রস্তর...
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিলেটের কানাইঘাটে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে পৃথক প্রস্তুতিমূলক ও...
সিলেটের কানাইঘাটে মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক মাহবুবুর রহমান ও হোসেইন আহমদকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।...
সিলেটের সদর উপজেলার মুরাদপুর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ ব্যক্তি ও যানবাহনকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধ ও...
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আব্দুল করিম ও খালেদ আহমদের লাশ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক...