কুলাউড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন...
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব ভানুবিল গ্রামে প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে নিজের সাড়ে ৩ বছরের মেয়ে রুনা বেগমকে গলা কেটে হত্যার ঘটনায় বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (২৪ আগষ্ট) দুপুরে এই মামলার রায় দেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মো. আনোয়ারুল হক।
২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের শরীফ আলী নিজের সাড়ে তিন বছরের কন্যা রুনা বেগমকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেন। পরে তার প্রতিবেশী সালেক মিয়াকে ফাঁসাতে চেষ্টা করেন তিনি।
এঘটনায় মেয়ের মা নেকজান বিবি আদালতে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে সম্পৃক্ততা পেয়ে শরীফ আলীকে আটক করা হলে তিনি আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন।
এদিকে পরিকল্পিত ও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের দীর্ঘ ১২ বছর পর মামলার রায়ে পিতা শরীফ আলীকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার দণ্ড দেন আদালত। আসামীকে পরে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
জেলা ও দায়রা জজ আদালতের এপিপি তোফায়েল আহমদ জানান, প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে খুন করেন শরীফ আলী। পরে স্ত্রীকে দিয়ে মামলা করালে তদন্তে শরীফ আলী ধরা পড়েন। তার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো। সেই সাথে অপরাধ করে কেউ পার পায় না এটি প্রমাণিত হলো।
এসএ/সিলেট
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার...
সাবেক অর্থমন্ত্রী ও প্রথিতযশা রাজনীতিবিদ মরহুম এম সাইফুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান গ্রামে তাঁর কবরে জিয়ারত...
দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, এসব...
মসজিদের জায়গা বারবার জবরদখল এবং সরকারি জায়গা দখলের অভিযোগে আব্দুল মুকিত (৩০) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৫...
মৌলভীবাজারের কুলাউড়ায় জমিতে ছড়িয়ে রাখা ধান খেয়ে একটি খামারের ৭০টি ডিমপাড়া হাঁস মারা গেছে। এ ঘটনায় আরও দুই শতাধিক হাঁস অসুস্থ হয়ে পড়েছে বলে দাবি করেছেন খামারির...