সর্বজনীন বাসস্থান ও টেকসই নগরায়ণের...
“সর্বজনীন বাসস্থান–টেকসই নগরায়ণ” প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর উদ্যোগে দুই দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বসতি...
ছবি সংগৃহীত
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন। শনিবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও চারজন।
ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও তেলবাহী ট্যাং লরির মুখোমুখি সংঘর্ষে এ হাতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জগন্নাথপুর উপজেলার শিরামসি গ্রামের নিয়ামত আলী (৩৫), তার স্ত্রী অজুফা বেগম (২৫) ও তাদের মেয়ে আয়েশা (৪) এবং অটোরিকশা চালক একই উপজেলার লালন আহমদ। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
পুলিশ জানায়, শেরপুর থেকে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা সাথে বিপরীত দিকে আসা তেলবাহী ট্রাঙ্কলরীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজিচালিত অটোরিকশা। স্থানীয়রা সাথে সাথে অটোরিকশার চালকসহ ৭ যাত্রীকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ও হাইওয়ে পুলিশের শেরপুর থানার ওসি আনিসুর রহমান জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় ৫/৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে চারজন মারা গেছেন।
এরআগে গত ৭ আগস্ট শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে ৯ জনের প্রাণহানি ঘটে।
এসএ/সিলেট
“সর্বজনীন বাসস্থান–টেকসই নগরায়ণ” প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর উদ্যোগে দুই দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বসতি...
আলী হোসেন (গোয়াইনঘাট ) প্রতিনিধি:: স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে বিক্রির চেষ্টাকালে সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং থেকে এক গৃহবধূকে উদ্ধার এবং মানব পাচারের...
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।গত সোমবার (৫...
"সর্বজনীন বাসস্থান টেকসই নগরায়ন" প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে আড়ম্বরপূর্ণ পরিবেশে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস ২০২৬। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর)...
সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।সোমবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত...