সিলেট সীমান্তে পৃথক অভিযানে প্রায় সাড়ে ৩২ লাখ টাকার চোরাচালানী উদ্ধার

post-title

ছবি সংগৃহীত

সিলেট সীমান্তে পৃথক অভিযানে ৩২ লাখ ৪৩ হাজার ৭৬২ টাকা মূল্যের চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, বাংলাবাজার, প্রতাপপুর, মিনাটিলা, পান্থুমাই, বিছনাকান্দি, সংগ্রাম ও সোনারহাট বিওপি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে ভারতীয় গরু ও মহিষ, ফুচকা, ফল, বাসমতি চাল, টমেটো, কসমেটিকস, চকলেট ও জিরা। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও উদ্ধার করা হয়।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক বলেন, ‘সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।  মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসএ/সিলেট