সাংবাদিক সাদিক চৌধুরীর বাসায় হামলার...
দৈনিক দিনকালের সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরীর বাসায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর বিএনপি।মহানগর...
ছবি সংগৃহীত
সিলেট-০৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মুফতি আবুল হাসান এমপি বর্তমান সমাজব্যবস্থায় নৈতিকতার চরম অবক্ষয় চলছে উল্লেখ করে বলেছেন, আমাদের সমাজব্যবস্থা
এমনভাবে গড়ে উঠছে যেখানে সততার চেয়ে চাতুর্য এবং যোগ্যতার চেয়ে স্বজনপ্রীতি ও অর্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে। নেতৃত্বের সততার অভাবে সমাজে দুর্নীতি, অন্যায় ও বৈষম্য আশঙ্কাজনকভাবে বাড়ছে। মেধার অবমূল্যায়নের কারণে প্রকৃত দেশপ্রেমিক ও মেধাবীরা দেশ গঠনে ভূমিকা রাখার সুযোগ পাচ্ছেন না। এই সংকট থেকে আমাদের উত্তরণ হতে হবে। এর কোন বিকল্প নেই।
তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে কেবল স্লোগান নয়, বাস্তবজীবনে সমাজের প্রতিটি স্তরে খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করতে খেলাফত মজলিস দায়িত্বশীলদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। তিনি দেশের যেকোনো সংকটকালে প্রবাসী দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করারও আহ্বান জানান। মঙ্গলবার (১৮ আগস্ট) খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত এক দায়িত্বশীল সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংগঠনের যুক্তরাজ্য সাউথ শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারীম মামরোখানীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুল আজিজ, আব্দুল করিম উবায়েদ, মাওলানা আব্দুল আহাদ, হাফিজ কাজী আব্দুর রহমান, ফুজায়েল আহমাদ নাজমুল, মাওলানা আনিসুর রহমান, মাওলানা মুতাসিম বিল্লাহ, কাজী ইমদাদুল হক, মাওলানা নাজমুল হক, তাওফিকুল ইসলাম ছাবির, শাহিদুল ইসলাম প্রমূখ।
এসএ/সিলেট
দৈনিক দিনকালের সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরীর বাসায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর বিএনপি।মহানগর...
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা...
‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হয়েছে। দিবসটি...
বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট জেলা পর্বে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। রানার্সআপ হয়েছে ব্লু-বার্ড...
সিলেটের কদমতলীতে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পরিচালিত অভিযানে...