সাংবাদিক সাদিক চৌধুরীর বাসায় হামলার...
দৈনিক দিনকালের সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরীর বাসায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর বিএনপি।মহানগর...
ছবি সংগৃহীত
কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই অটোরিক্সাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগষ্ট) বিকাল সাড়ে ৩টায় কানাইঘাট থানাধীন ০২ নং লক্ষী প্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরইঘাট বাজারের মেইন রোডে অভিযান চালানো হয়।
এসময় হোসাইন আহমদকে চোরাইকৃত অটোরিক্সাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত হোসাইন আহমদ কানাইঘাট উপজেলার ০৫নং বড় চতুল ইউপি'র হারাতৈল উপর বরাই বড় চতুল এলাকার নুরুল হক পুত্র।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ আগষ্ট) দুপুরে কানাইঘাট থানাধীন ০৫ নং বড় চতুল ইউনিয়নের উপর বরাই সাকিনস্থ জনৈক ইয়াসিন আলীর বসত বাড়ির সামনে রাস্তার উপর হতে সালমান এর অটোরিক্সা চুরি হয়ে যায়।
উক্ত ঘটনার সংবাদ পেয়ে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম দিক নির্দেশনায় এসআই (নি.) সোহাগ চৌধূরী, এএসআই (নি.) আরফিন চৌধুরী, এএসআই (নি.) একেএম জিয়াউল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
এসময় কানাইঘাট থানাধীন ০২ নং লক্ষী প্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরইঘাট বাজারের মেইন রোডের পশ্চিম পাশের পয়েন্ট হতে হোসাইন আহমদকে চোরাইকৃত অটোরিক্সাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
দৈনিক দিনকালের সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরীর বাসায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর বিএনপি।মহানগর...
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা...
‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হয়েছে। দিবসটি...
বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট জেলা পর্বে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। রানার্সআপ হয়েছে ব্লু-বার্ড...
সিলেটের কদমতলীতে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পরিচালিত অভিযানে...