সাংবাদিক সাদিক চৌধুরীর বাসায় হামলার...
দৈনিক দিনকালের সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরীর বাসায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর বিএনপি।মহানগর...
ছবি সংগৃহীত
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা তজম্মুল আলী আর নেই। বুধবার (১৯ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বীর মুক্তিযোদ্ধা তজম্মুল আলী সিলেটের কানাইঘাট পৌরসভার নন্দিরাই গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে তিনি যুদ্ধাহত হন। স্বাধীনতার পর বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে দায়িত্ব পালন করেন তিনি। চাকরিসূত্রে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে রাজধানী ঢাকায় বসবাস করছিলেন এই বর্ষিয়ান মুক্তিযোদ্ধা।
তাঁর মৃত্যুতে কানাইঘাটসহ সিলেটের মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান ও পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধাদের কল্যাণে দায়িত্ব পালনের বিষয়টি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন স্থানীয়রা।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার জোহরের নামাজের পর রাজধানীর পুরানা পল্টন জামে মসজিদে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা মাঠে তাঁর দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নন্দিরাই গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
এদিকে বীর মুক্তিযোদ্ধা তজম্মুল আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদ, সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মহি উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম. এ. হান্নান, সাবেক সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, বর্তমান সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এসএ/সিলেট
দৈনিক দিনকালের সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরীর বাসায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর বিএনপি।মহানগর...
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা...
‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হয়েছে। দিবসটি...
বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট জেলা পর্বে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। রানার্সআপ হয়েছে ব্লু-বার্ড...
সিলেটের কদমতলীতে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পরিচালিত অভিযানে...