সিলেটে যুবদলকে আরও বেগবান করবে...
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। বুধবার গণমাধ্যমে পাঠানো এক...
ছবি সংগৃহীত
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সিলেটেও জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিস, সিলেটের যৌথ আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, মৎস্য দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে উৎপাদন বৃদ্ধি, উন্নতমানের পোনা সরবরাহ এবং হ্যাচারি ও নার্সারি ব্যবস্থাপনার উন্নয়নের পাশাপাশি মৎস্য চাষের বিভিন্ন চ্যালেঞ্জ দূর করতে হবে।
তিনি বলেন, সিলেটে মৎস্য চাষের উপযোগী প্রায় ২৫ হাজার পুকুর রয়েছে। এর মধ্যে মাত্র প্রায় ৫ হাজার পুকুরে বর্তমানে মাছ চাষ হচ্ছে। কৃষিজমির পাশাপাশি বিপুলসংখ্যক পুকুর অনাবাদি পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। এ অবস্থা থেকে উত্তরণে অনাবাদি সব পুকুরকে পরিকল্পিতভাবে মৎস্য চাষের আওতায় আনতে হবে।
বিভাগীয় কমিশনার বলেন, সিলেটের মৎস্য খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। সরকারি-বেসরকারি উদ্যোগ এবং মৎস্য চাষি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় এ সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব। এর মাধ্যমে সিলেটসহ সমগ্র দেশ মৎস্য উৎপাদনে আরও সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, জেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, সিলেট জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী এবং সফল মৎস্য চাষি আবু তাহের বিল্লাল। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষি, সংশ্লিষ্ট অংশীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মৎস্য খাতে অবদান রাখায় তিনজন সফল মৎস্য চাষিকে পুরস্কার বিতরণ করা হয়।
এসএ/সিলেট
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। বুধবার গণমাধ্যমে পাঠানো এক...
সিলেটে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টা থেকে রাত দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা...
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে দক্ষিণ সুরমার ভার্থখোলা এলাকায় দুটি রেস্টুরেন্টকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ...
দক্ষিণ সুরমা থানার কদমতলী ফল মার্কেট থেকে মো. জসিম উদ্দিন (২১) নামের এক যুবককে আটক করেছে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তার হেফাজত থেকে অবৈধ পথে...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর কানিশাইল ও ঘাসিটুলা এলাকার নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন...