ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং...
সিলেট নগরীর ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি আগামী ৩ মাসের মধ্যে ব্যবসায়ী ও মালিকদের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে অনেক কাজ সম্পন্ন হয়েছে এবং...
ছবি সংগৃহীত
সিলেটে সংবর্ধিত হয়েছেন জনপ্রিয় আন্তর্জাতিক নারী ফুটবলার অ্যাশলি মেগান প্লামট্রি। সোমবার (১০ আগস্ট) নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ অভ্যর্থনা জানানো হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে স্পাইসি বাজারের প্রেসিডেন্ট আব্দুল গিয়াস, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) দেবাশীষ দাস এবং জেলা ক্রীড়া অফিসার নুর হোসেন।
যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসিরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সিলেট রেড ক্রিসেন্ট ইউনিট কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন সামন,আবু সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, কামরুজ্জামান দিপু,সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন সহ যুব রেড ক্রিসেন্ট এর সেচ্ছাসেবীবৃন্দ, অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিকমানের একজন পেশাদার অ্যাথলেট সিলেটে আগমন করা আমাদের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এ ধরনের আয়োজন সিলেটের ক্রীড়াপ্রেমী তরুণ-তরুণীদের, বিশেষ করে নারী অ্যাথলেটদের অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। পরে আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকবৃন্দ।
এসএ/সিলেট
সিলেট নগরীর ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি আগামী ৩ মাসের মধ্যে ব্যবসায়ী ও মালিকদের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে অনেক কাজ সম্পন্ন হয়েছে এবং...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু-মহিষসহ প্রায় ৬৮ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...
বিভিন্ন ওয়ার্ক সাইটে গিয়ে উন্নয়ন কাজের গুণগত মান যাচাই করছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজের...
সিলেটে আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত...
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল আহাম্মদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (২৩...