ডা. প্রান্ত’র মৃত্যুর পর বাবারও...
সিলেটে নিজ বাসা থেকে উদ্ধার হয়েছিল পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক তরুণ চিকিৎসকের মরদেহ। এর ঠিক ১১ দিন পর মৌলভীবাজারে একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে মোট ১৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ১৫৫ জন এবং দাখিল পরীক্ষায় একজন জিপিএ-৫ পেয়েছে। এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, শ্রীমঙ্গল থেকে প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উপজেলার ২৭টি প্রতিষ্ঠানের মোট ২ হাজার ৯৬৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ৬৬৩ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৫৫ জন। পরীক্ষায় পাসের হার ৫৬.০৩ শতাংশ।
অন্যদিকে, দাখিল পরীক্ষায় উপজেলার ৫টি প্রতিষ্ঠানের ৩৫০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২০২ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৫৭ দশমিক ৭১ শতাংশ। এ পরীক্ষায় একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
এছাড়া এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উপজেলার একটি প্রতিষ্ঠানের ৭৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৩ জন উত্তীর্ণ হয়েছে। এ পরীক্ষায় পাসের হার ৪২ দশমিক ৮৬ শতাংশ। তবে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল)—কোনো পরীক্ষাতেই শতভাগ পাস করা কিংবা শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা নেই।
এসএ/সিলেট
সিলেটে নিজ বাসা থেকে উদ্ধার হয়েছিল পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক তরুণ চিকিৎসকের মরদেহ। এর ঠিক ১১ দিন পর মৌলভীবাজারে একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে...
মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগে এক গৃহবধূ ও তাঁর মেয়েকে গ্রেফতার করেছে...
মৌলভীবাজারের রাজনগরে আব্দুল আজিজ হত্যা মামলার রায় হয়েছে প্রায় ১৩ বছর পর। এ মামলায় রুবেল মিয়া ও রুমান মিয়াকে মৃত্যুদণ্ড এবং জয়নাল আবেদীন ও রিপন মিয়াকে...
মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর লামুয়া এলাকায় বাড়ির আঙিনায় মিলল বিশাল আকৃতির এক অজগরের। পরে খবর পেয়ে বন্যপ্রাণী উদ্ধারকারীরা ঘটনাস্থলে গিয়ে...
মৌলভীবাজারের জুড়ীতে বড়শি বাইতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি বুধবার দুপুর ১২ টায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে...