শিক্ষার্থীদের প্রযুক্তি ও কারিগরি...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আধুনিক...
প্রতীকি ছবি
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। একই সময়ে নতুন করে ২৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
সোমবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের দৈনিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম-সদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১৩২ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন এবং নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন ভর্তি হয়েছে। এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন ভর্তি হয়েছে।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সদৃশ উপসর্গ নিয়ে ৩০৯ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫৭ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮১ জন ভর্তি রয়েছে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া দুই শিশুর একজনের বয়স ৭ মাস, অন্যজনের ১ বছর ৩ মাস। তাঁদের একজন সুনামগঞ্জের দোয়ারাবাজারের এবং অন্যজন কোম্পানীগঞ্জের বাসিন্দা। দুজনেরই চিকিৎসা হয়েছে সিলেটের হাসপাতালে।
এ নিয়ে চলতি বছর বিভাগে হাম সদৃশ উপসর্গে মোট ১২১জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি নিশ্চিত হাম রোগে মারা গেছে আরও ৬ জন। সব মিলিয়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ জনে।
জেলা হিসেবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জে। সেখানে সন্দেহজনক হাম রোগে ৫২ জন এবং নিশ্চিত হাম রোগে একজনসহ মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে। সিলেটে সন্দেহজনক হাম রোগে ৪১ জন ও নিশ্চিত হাম রোগে ৪ জনসহ মোট মৃত্যু ৪৫ জন। মৌলভীবাজারে এ সংখ্যা ১৩ এবং হবিগঞ্জে ১৬ জন।
অন্যদিকে, ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে ৮৫২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ২৮০, হবিগঞ্জে ১০৯, মৌলভীবাজারে ১১০ এবং সুনামগঞ্জে ৩৫৩ জন।
এসএ/সিলেট
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আধুনিক...
জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক। বৃহস্পতিবার দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয়-সিলেটের একটি এনফোর্সমেন্ট...
সিলেটি নিজস্ব ব্রান্ড সিলেটের জনপ্রিয় প্রতিষ্ঠান 'সিলেট স্বাগতম মিষ্টি ঘর' এর পক্ষ থেকে আগামীকাল স্থানীয় একটি এতিমখানার শিশুদের দুপুরের খাবার পরিবেশন করা...
সিলেট গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোর প্রস্তুতিকালে দুই নারীসহ সাত বাংলাদেশিকে আটক করেছে পুলিশ।...
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে...