জকিগঞ্জে ৪ হাজার পিস...
জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে একজনকে আটক করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।আটক জুবেল আহমদ জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের...
ফাইল ছবি
সিলেটের প্রাচীন সংবাদপত্র এজেন্ট আলমগীর এন্টারপ্রাইজের সত্বাধিকারী হাফিজ উল্লার মা সাফিয়া খাতুন আর নেই। শুক্রবার রাত সাড়ে ১১ টায় নগরীর মিতালী আবাসিক এলাকার ১৫২ নম্বর বাসায় তিনি ইন্তেকাল করেন। ইন্না... রাজিউন।
মরহুমার বড় ছেলে সিলেটের প্রবীন সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেনের মৃত্যুর ৪০ দিনের মাথায় মায়ের ইন্তেকাল হলো। তাদের মৃত্যুতে পরিবারসহ স্বজন ও শুভাকাঙ্খীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে মরহুমা সাফিয়া খাতুনের বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে মরহুমা ৫ পুত্র ও ২ মেয়ে, নাতি, নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর ঝরনার পাড় জামে মসজিদে জানাযার নামাজ শেষে হযরত মানিক পীর (র.) মাজারস্থ গোরস্থানে মরহুমার মরদেহ সমাহিত হয়েছে।
জানাযার নামাজে জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী উপস্থিত ছিলেন। মরহুমার ছেলে হাফিজ উল্লাহ বর্তমানে আলমগীর এন্টাপ্রাইজের সত্বাধিকারী, তৃতীয় ছেলে এডভোকেট আহসান উল্লাহ সিলেট জজকোর্টের আইনজীবি, চতুর্থ ছেলে শাহজাহান গাজী মিন্টু লন্ডন প্রবাসী, ৫ম ছেলে জাহাঙ্গীর হোসেন ব্যবসায়ী ও ছোট ছেলে আলমগীর হোসেন জেলরোডের রুতবাহ ইন্টারন্যাশলাল হোটেলের পরিচালক। দুই মেয়ে সাজেদা খাতুন ও রাবেয়া খাতুন গৃহিনী।
শ্রম, প্রবাসী কল্যানমন্ত্রী শোক : সিলেটের প্রাচীন সংবাদপত্র এজেন্ট আলমগীর এন্টারপ্রাইজের সত্বাধিকারী হাফিজ উল্লাহর মা সাফিয়া খাতুনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার এক শোক বার্তায় তিনি মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তব্য পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এসএ/সিলেট
জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে একজনকে আটক করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।আটক জুবেল আহমদ জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের...
নগরীর মীরবক্সটুলা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ৩টি ফার্মেসি থেকে প্রায় অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর)...
সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা সম্রাট হোসেন ও সাধারন সম্পাদক...
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত...
পবিত্র ঈদে মিলাদুন্নবী সা, উপলক্ষে গো উইথ আফজাল কর্তৃক আয়োজিত ‘নাতে রাসূল সাঃ প্রতিযোগিতা ২০২৬’-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার (২০...