প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও...
রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ...
ছবি সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এক যুগান্তকারী অধ্যায়।
দেশের ছাত্র-জনতার অভূতপূর্ব ঐক্য এই ঐতিহাসিক ইতিহাস রচনা করেছে। আগামী দিনে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় এই ঐক্যের রাজনীতি অক্ষুণ্ণ রেখে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনাকে হৃদয়ে ধারণ করে জাতীয় ঐক্যকে সুদৃঢ় করতে হবে। নতুন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দল-মত নির্বিশেষে আমাদের সবাইকে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন বাংলাদেশ গড়ায় দল-মত নির্বিশেষে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
শনিবার (৮ আগস্ট) বিকাল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে জিয়া সংসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জিয়া সংসদ সিলেট জেলা শাখার সভাপতি রোটারিয়ান এমএ রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা মাহবুব চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট আল আসলাম মুমিন, জিয়া সংসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মখর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা হাজী উসমান গনি, জিয়া সংসদ সিলেট জেলা শাখার সহ-সভাপতি জেবুল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রিপন খান, সাংগঠনিক সম্পাদক মো: আজমল খান, দপ্তর সম্পাদক কবি এস পি সেবু, অন্যতম নেতা প্রভাষক শাহ আলম তুহিন, আল আসমাউল হাছনা খান। আমন্ত্রিত অতিথি সাবেক ভাইস চেয়ারম্যান খুদেজা রহিম কলি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন আব্দুল লতিফ।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক মুহূর্তগুলো নিয়ে একটি নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে জিয়া সংসদ ও বিএনপির স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ...
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার দাবিতে সচেতন...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে এনে দুই নৃত্য শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় প্রধান আসামি মুজাহিদ ওরফে রাকিবকে গ্রেপ্তার করেছে...
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরিছন্নতা কর্মসূচি...
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত অধিকার রক্ষা এবং...