মৌলভীবাজারে অটোরিকশাচালককে কুপিয়ে...
মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগে এক গৃহবধূ ও তাঁর মেয়েকে গ্রেফতার করেছে...
ছবি সংগৃহীত
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বৃুদ্ধিমত্তা (এআই) প্রযযুক্তি ব্যবহার করে অশ্লীল ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার মামলায় পারভেজ আলম খান নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার পারভেজ আলম খান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার সাভার থানাধীন মধ্য রাজাশন এলাকার আলাউদ্দিন মসজিদের গলিতে বসবাস করছিলেন। পুলিশ জানায়, মামলার এজাহারনামীয় ২নম্বর আসামি পারভেজ আলম খানকে গ্রেপ্তারের লক্ষ্যে মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহলাদ ইবনে জামিলের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে।
পরে ঢাকার সাভার থানাধীন রাজাশন এলাকার আলাউদ্দিন মসজিদের গলিতে সারারাত অভিযান পরিচালনা শেষে ৮ আগস্ট ২০২৬ ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে পারভেজ আলম খানকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এর আগে একই মামলায় ডিবি পুলিশ সৈয়দ তানভীর নামে আরও একজন আসামিকে গ্রেপ্তার করে। তিনি আরও জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত রয়েছে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগে এক গৃহবধূ ও তাঁর মেয়েকে গ্রেফতার করেছে...
মৌলভীবাজারের রাজনগরে আব্দুল আজিজ হত্যা মামলার রায় হয়েছে প্রায় ১৩ বছর পর। এ মামলায় রুবেল মিয়া ও রুমান মিয়াকে মৃত্যুদণ্ড এবং জয়নাল আবেদীন ও রিপন মিয়াকে...
মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর লামুয়া এলাকায় বাড়ির আঙিনায় মিলল বিশাল আকৃতির এক অজগরের। পরে খবর পেয়ে বন্যপ্রাণী উদ্ধারকারীরা ঘটনাস্থলে গিয়ে...
মৌলভীবাজারের জুড়ীতে বড়শি বাইতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি বুধবার দুপুর ১২ টায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে...
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শওকতুল ইসলাম শকু বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল হলো বিএনপির সরকার। এই সরকার কথায় নয়, কাজে এবং উন্নয়নে...