জকিগঞ্জে সুরমা পাড়ের মরিচাবাসীর কষ্ট...
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত বৃহৎ জনপদ মরিচা। প্রায় ৪ হাজার মানুষের বসবাস এ গ্রামে; ভোটার সংখ্যা...
সিলেট অনলাইন প্রেসক্লাবে সাংবাদিকতায় এআই এর ব্যবহার সংক্রান্ত সেমিনার
ছবি সংগৃহীত
সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বিগত ৩০ বছরে এমনকি সর্বশেষ ১০ বছরে বিশ্বব্যাপী অনেক পরিবর্তন ঘটেছে। বিজ্ঞানের অভাবনীয় উন্নতির ফলে সংবাদমাধ্যমে প্রযুক্তির ব্যবহার বেড়েছে।
গণমাধ্যমে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এখন যেকোন তথ্য, স্থিরচিত্র ও ভিডিওচিত্র এআই দিয়েই যাচাই করা যায়।
শনিবার বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ও দি আইটি এইড এর সহযোগীতায় ক্লাবের সদস্যদের জন্য “সাংবাদিকদের জন্য এআই সেমিনার” এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গণমাধ্যম সমাজের আয়না। যুগের প্রয়োজনে টেলিগ্রাফের মতো প্রতিষ্ঠানের প্রিন্ট মিডিয়ায় সার্কুলেশন কমেছে, তারা এখন অনলাইন ভার্সনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মানুষ এখন অনলাইন গণমাধ্যমের ব্যাপ্তি, পরিধি ও গ্রহণযোগ্যতার সুফল পাচ্ছে। এজন্য যুগোপযোগী প্রযুক্তির জ্ঞানে সাংবাদিকদের সমৃদ্ধ হতে হবে।
সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আয়োজিত সেমিনারে ক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে সেমিনার সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন দি আইটি এইড এর এডমিন অফিসার আশরাফুল ইসলাম গুলজার।
সেমিনারে প্রযুক্তির শক্তিতে দক্ষ সাংবাদিকতা, নির্ভুল তথ্য ও বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিপাদ্যোর আলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল স্কিল ও ফ্যাক্ট চেকিং নিয়ে আলোচনা করেন দি আইটি এইড এর ফ্যাকাল্টি মেম্বার আহসান আহমেদ বখতিয়ার ও ইফাজ উদ্দিন। সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে সিলেট অনলাইন প্রেসক্লাবে ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে সাংবাদিকদের নতুন প্রযুক্তির ব্যবহারের সাথে অভ্যস্থ হতে হবে।
প্রযুক্তির বিকাশের সাথে সাথে কাজের পরিধি যেমন সহজ হচ্ছে, তেমনি দায়িত্বশীলতাও বেড়েছে। অনলাইন গণমাধ্যমের সংবাদ সহজেই ছড়িয়ে পড়ে, তাই আমাদের সবাইকে আরো বেশী দায়িত্বশীলতার সহিত দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।
এসএ/সিলেট
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত বৃহৎ জনপদ মরিচা। প্রায় ৪ হাজার মানুষের বসবাস এ গ্রামে; ভোটার সংখ্যা...
প্রতিটি শিশুর জন্য নিরাপদ বিদ্যালয়, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিশ্বাস ও করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভা সোমবার (১৪ সেপ্টেম্বর) সিলেটে অনুষ্ঠিত হয়েছে।...
আগামী ১০ অক্টোবর থেকে সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে শুরু হচ্ছে মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’। মেলার আয়োজন করছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে বর্তমান সরকার ও সিটি...
সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বৃহত্তর সারীঘাট এলাকার বাসিন্দারা ক্বারী নাসির উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভুয়া মাদ্রাসা, মসজিদ ও এতিমখানার নাম...