নগরীর ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ:...
নগররি মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১৭...
ছবি সংগৃহীত
ওসমানীনগর সংবাদদাতা :: সিলেটের ওসমানীনগরে বাণিজ্যিক এলাকায় প্রকাশ্যে ধারালো অস্ত্রের মহড়া দিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গত রোববার সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজারে ঘটনাটি ঘটে।
আটককৃতরা হলেন, উপজেলার বুরুঙ্গাবাজার ইউপির নিজ বুরুঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে শিপন আহমদ, একই গ্রামের দুলা চৌধুরীর ছেলে রোমান চৌধুরী এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার মৃত মো. সুলতান মিয়ার ছেলে মো. মাসুদ রানা নিরব।
এ ঘটনায় উপজেলার গোয়ালাবাজার ইউপির জায়ফরপুর গ্রামের রাজমত আলীর ছেলে অটোরিকশা চালক রিপন আলী বাদি হয়ে ছিনত্ইায়ের অভিযোগ এনে ওসমানীনগর থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ গোয়ালাবাজার বুরুঙ্গা অটোরিকশা স্ট্যান্ডে শিপন, রোমান, মাসুদ রানা গংরা সিএনজি অটোরিকশা চালক রিপন আলীর উপর ধারালো চাপাতি, বটি (দা) ও ডেগার দিয়ে হামলা চালিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্থানীয় অটোরিকশা চলক ও উপস্থিত জনতা তাদেরকে অস্ত্রসহ আটক করে রাখেন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এলে আটককৃতদরে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। পরে অস্ত্রসহ আটককৃতদের পুলিশ ওসমানীনগর থানায় নিয়ে যায়।
মামলার বাদি সিএনজি অটোরিকশা চালক রিপন আলী বলেন, রোববার সন্ধ্যায় শিপন, রোমান, মাসুদ রানা গংরা ধারালো অস্ত্রের মাধ্যমে আমাকে ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় আমার চিৎকারে আশেপাশে উপস্থিত জনতা আমাকে রক্ষা করে অস্ত্রসহ ছিনতাইকারীদের আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে ছিনতাই চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এসএ/সিলেট
নগররি মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১৭...
পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে সিলেটের ধনুকান্দি মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি...
সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাদেরকে আটক...
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন...
কানাইঘাট থানা পুলিশের চোরাচালন বিরোধী অভিযানে এবার ৩ চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গ্রেফতাকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে কানাইঘাট...