নগরীর ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ:...
নগররি মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১৭...
ছবি সংগৃহীত
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯-এর অভিযানে যশোরের বাঘারপাড়া উপজেলার এক স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি আব্দুল্লাহ ইফাদকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করেছে র্যাব।
সোমবার (৩ আগস্ট) র্যাব-৯ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, অপহৃত ছাত্রী যশোর জেলার বাঘারপাড়া থানাধীন চণ্ডীপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে অভিযুক্ত আব্দুল্লাহ ইফাদের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গত ৭ জুলাই ২০২৬ সকাল সাড়ে ৯টার দিকে ওই শিক্ষার্থী স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তারা জানতে পারেন, স্কুলে যাওয়ার পথে চণ্ডীপুর মাদ্রাসা মোড় এলাকায় পৌঁছালে বিয়ের প্রলোভন দেখিয়ে পূর্বপরিকল্পিতভাবে আব্দুল্লাহ ইফাদ ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে যশোরের বাঘারপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গত ২ আগস্ট রাত ৮টা ৫ মিনিটে সিলেট নগরের কোতোয়ালি থানার শাহজালাল মাজার গেইট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে যশোরের বাঘারপাড়া থানার মামলা নং-১৯, জিআর নং-১২৬/২৬-এর প্রধান পলাতক আসামি আব্দুল্লাহ ইফাদকে গ্রেফতার করা হয় এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল্লাহ ইফাদ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার উত্তর বাজার এলাকার আব্দুল মালেকের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান,, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
নগররি মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১৭...
পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে সিলেটের ধনুকান্দি মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি...
সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাদেরকে আটক...
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন...
কানাইঘাট থানা পুলিশের চোরাচালন বিরোধী অভিযানে এবার ৩ চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গ্রেফতাকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে কানাইঘাট...