গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলন...
সিলেটের গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা...
ছবি সংগৃহীত
নগরীর ছড়ারপার থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জিহাদ আহমদ ওরফে আবেদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২ আগস্ট) রাতে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিত সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) শিপলু চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নগরীর ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জিহাদ ওরফে আবেদ আলী ফেঞ্চুগঞ্জের নয়াগাঁও গ্রামের তাহির আলী ও জবা বেগমের ছেলে। তিনি কোতোয়ালী মডেল থানায় ২০২৫ সালে দায়েরকৃত একটি মামলার (নং ৬৬/২৬/১১/২৬) আসামি।
জিহাদ গত বছরের ২০ নভেম্বর সোবহানীঘাট এলাাকায় সিএনজিচালিত অটোরিকশাযোগে যাওয়ার পথে অস্ত্রের ভয়ে ১ লাখ টাকা ছিনতাই মামলার প্রধান আসামি।
এছাড়াও প্রাথমিক তদন্তে জানা গেছে, জিহাদ আহমদ ওরফে আবেদ আলী আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় অন্তত ৮টি ডাকাতি মামলা এবং ১টি অস্ত্র মামলাও রয়েছে।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা...
প্রধানমন্ত্রীর অনুশাসন মোতাবেক ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতার ৩ মাস ব্যাপী কর্মসূচি হিসেবে কানাইঘাট পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা...
নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরে দেশের ১৩টি সিটি করপোরেশনের অনুকূলে মোট ২০ কোটি টাকা আবর্তক অনুদান হিসেবে বরাদ্দ দিয়েছে...
জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়; কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ, পর্যটনসহ সংশ্লিষ্ট সব খাতকে...
মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরেকজন...