সুনামগঞ্জে ১৭ লাখ টাকার ভারতীয়...
সুনামগঞ্জে প্রায় ১৭ লাখ টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ একজনকে আটক করেছে পুলিশ।আটক আব্দুল করিম তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সৈদেরগাঁও...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের দিরাই উপজেলায় পৃথক মামলার জিআর পরোয়ানাভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ। রবিবার (২ আগস্ট) দিরাই থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার সুনামগঞ্জের নির্দেশনায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. আসাদুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) আব্দুল মোতালিব, এএসআই (নিরস্ত্র) দিবাস চন্দ্র দাস ও এএসআই (নিরস্ত্র) প্রদীপ চন্দ্র বর্মনসহ পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে দিরাই থানার মামলা নং-২২ (তারিখ: ২৮ এপ্রিল ২০২৬), জিআর-৯২/২৬ (দিরাই) মামলার পরোয়ানাভুক্ত চার আসামি— আইনুল হক, তালেব উদ্দিন ওরফে মো. তালেব উদ্দিন, এনামুল হক ও আতাবুর রহমান ওরফে আতাউর মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাদের সবার বাড়ি দিরাই উপজেলার চান্দপুর গ্রামে।
এ ছাড়া শিশু সহিংসতা মামলার (জিআর-১৭/২৩, দিরাই) পরোয়ানাভুক্ত আসামি মো. রফিকুল ইসলাম গ্রামের নাম শুকুরনগর, দিরাই, এবং একই জিআর-৯২/২৬ মামলার আরও দুই আসামি শাহ আলম ও সোহান ওরফে মো. সোহান মিয়াকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
দিরাই থানার ওসি আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সাত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কঠোর পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সুনামগঞ্জে প্রায় ১৭ লাখ টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ একজনকে আটক করেছে পুলিশ।আটক আব্দুল করিম তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সৈদেরগাঁও...
সুনামগঞ্জ সদরে ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ধলাইড়পাড়ে...
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে আশিষ কুমার রায় (৫১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা...
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির তিন বারের সাধারন সম্পাদক মোহাম্মদ...
সুনামগঞ্জের বিশিষ্ট আলেম, শায়খে কাতিয়া হজরত মাওলানা আমিন উদ্দীন (রহ.)-এর বড় সাহেবজাদা এবং ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া কাতিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা...