গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলন...
সিলেটের গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা...
বানী
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিপিএম-সেবা পদকপ্রাপ্ত কর্মকর্তা জনাব সারোয়ার মুর্শেদ শামীম।
শনিবার বিকেল ৪টায় তিনি সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়।
বরণ ও গার্ড অব অনার বিমানবন্দর থেকে নবনিযুক্ত পুলিশ কমিশনার নগরীর পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় তিনি কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল তাঁকে আনুষ্ঠানিকভাবে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
দায়িত্ব গ্রহণের পর সন্ধ্যায় তিনি সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.)-এর পবিত্র মাজার জিয়ারত করেন এবং মাজার মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন।
মাজার জিয়ারত শেষে নবনিযুক্ত কমিশনার এসএমপি সদর দপ্তরে উপস্থিত হয়ে বিভিন্ন শাখার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তাঁর সভাপতিত্বে এবং এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন,জনাব মোহাম্মদ এনামুল হক অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত,জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা - অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. আকতার হোসেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত দায়িত্বে ডিবি) মো. রিয়াজুল কবির, পিএসসি - উপ-পুলিশ কমিশনার (পিওএম) সুদীপ্ত রায়-উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মোহাম্মদ সাইফুল ইসলাম উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন), মো.আফজাল হোসেন উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি।
এছাড়াও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জুয়ে/সিলেট
সিলেটের গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা...
প্রধানমন্ত্রীর অনুশাসন মোতাবেক ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতার ৩ মাস ব্যাপী কর্মসূচি হিসেবে কানাইঘাট পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা...
নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরে দেশের ১৩টি সিটি করপোরেশনের অনুকূলে মোট ২০ কোটি টাকা আবর্তক অনুদান হিসেবে বরাদ্দ দিয়েছে...
জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়; কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ, পর্যটনসহ সংশ্লিষ্ট সব খাতকে...
মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরেকজন...