শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা...
সুনামগঞ্জের বিশিষ্ট আলেম, শায়খে কাতিয়া হজরত মাওলানা আমিন উদ্দীন (রহ.)-এর বড় সাহেবজাদা এবং ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া কাতিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা...
ছবি সংগৃহীত
মোঃ শামসুল আলম, দিরাই থেকে : দিরাই পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দিরাই পৌরসভার কার্যালয়ে আয়োজিত বাজেট ঘোষণায় পৌর প্রশাসক মো: জিয়াউল হাসান সৌরভ এ বাজেট উপস্থাপন করেন।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় ২ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকা। রাজস্ব খাতে ১ কোটি ৭ লাখ ৮০ হাজার টাকা উদ্বৃত্ত থাকবে বলে বাজেটে উল্লেখ করা হয়।
অপরদিকে, উন্নয়ন খাতে ১২ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৩৯ লাখ টাকা।
ফলে উন্নয়ন খাতে ১২ কোটি ৯ লাখ টাকা উদ্বৃত্ত থাকবে বলে বাজেটে দেখানো হয়েছে। সব মিলিয়ে পৌরসভার সার্বিক বাজেট উদ্বৃত্ত ধরা হয়েছে ৭ লাখ ৩০ হাজার টাকা। বাজেটে অবকাঠামো নির্মাণ খাতে সর্বোচ্চ ১১ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এছাড়া পৌরসভার স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকার সমন্বিত পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আবদুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, দিরাই প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিকবৃন্দসহ পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ।
পৌর প্রশাসক মো. জিয়াউল হাসান সৌরভ বলেন, প্রস্তাবিত বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং পরিচ্ছন্নতা ও স্যানিটেশন ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌরবাসীর বিভিন্ন সমস্যার সমাধান ও ভবিষ্যতে পৌর নাগরিকদের উন্নত সেবা প্রদান করার আশ্বাস প্রদান করেন।
এসএ/সিলেট
সুনামগঞ্জের বিশিষ্ট আলেম, শায়খে কাতিয়া হজরত মাওলানা আমিন উদ্দীন (রহ.)-এর বড় সাহেবজাদা এবং ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া কাতিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা...
সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান চালিয়ে ৪৫ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাহিরপুর উপজেলার...
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের শান্তিগঞ্জে দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণের উদ্যোগ হিসেবে নিষিদ্ধ রিং জাল দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান...
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক যুবকের স্ত্রী অভিমান করে চলে যাওয়ায় পর বসতঘর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম বাবুল মিয়া (৩৫)।সোমবার...
সুনামগঞ্জের ছাতকে ফেসবুকে কুৎসা, মানহানিকর ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তানভীর আহমদ জাকির ও আব্দুস সালাম নামের দুই ব্যক্তির বিরুদ্ধে...