আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে কুলাউড়ায...
‘মানুষ , পৃথিবি ও সমৃদ্বির জন্য স্বাক্ষরতা ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, নারীদের মধ্যে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব উপকরণ ও শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর শিক্ষা, দক্ষতা ও আর্থসামাজিক উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেই এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি উপকারভোগীদের এসব সুযোগ যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃগোষ্ঠী নেত্রী বাবলী তালাং, শিক্ষার্থী জেসিকা রংগি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম রাজু,ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, জয়চন্ডী ইউনিয়নের ভারত চেয়ারম্যান মিলন বৈদ প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার জানান গেছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৪৯ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, ৩৩জন নারীর হাতে সেলাই মেশিন এবং ৩২৮ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়। এরমধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১৬৪ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৯৮ জনকে ৫ হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ৬৬ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
এসএ/সিলেট
‘মানুষ , পৃথিবি ও সমৃদ্বির জন্য স্বাক্ষরতা ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত...
৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার বিকেলে কুলাউড়া বালিকা উচ্চ...
মৌলভীবাজারের কুলাউড়ায় পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দেবজিত দুলাল মৃদুল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।রোববার (৬ সেপ্টেম্বর) বেলা...
মৌলভীবাজারের বড়লেখায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নির (২২) আত্মহত্যার ঘটনায় স্বামী, শাশুড়ি, ননদ, ভাসুর ও জাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। যৌতুকের পাঁচ লাখ টাকা...
সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং দেশের ইতিহাসের সর্বাধিক ১২টি বাজেট প্রণেতা এম সাইফুর রহমানের ১৭তম শাহাদত বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত...