জকিগঞ্জে সৌন্দর্যের গ্রামগুলো,...
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৬নং ওয়ার্ড—নিলাম্বরপুর। হাওর-বাঁওড়, খাল-নালা, গাছগাছালি আর সবুজ ধানক্ষেতের অপরূপ...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের কাপনা নদীর ওপর অবস্থিত দীর্ঘদিনের জরাজীর্ণ ও সরু সেতুটি ভেঙে সেখানে একটি প্রশস্ত, আধুনিক ও টেকসই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে দ্রুত নকশা প্রণয়ন এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সেতুর নির্মাণকাজ শুরু করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২৪ জুলাই) প্রশাসনের কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সরেজমিনে কাপনা নদীর সেতুটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেতুটির বর্তমান অবস্থা, স্থানীয় মানুষের দুর্ভোগ এবং যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার। বর্তমান সরু সেতুটি দিয়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সামাজিক যোগাযোগ আরও গতিশীল করতে এখানে দ্রুত একটি আধুনিক, প্রশস্ত ও দীর্ঘস্থায়ী সেতু নির্মাণ অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, আর কোনো বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে সেতুর নকশা প্রণয়ন, প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন এবং নির্মাণকাজ শুরুর লক্ষ্যে প্রয়োজনীয় সব উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে উপস্থিত প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী, উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসএ/সিলেট
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৬নং ওয়ার্ড—নিলাম্বরপুর। হাওর-বাঁওড়, খাল-নালা, গাছগাছালি আর সবুজ ধানক্ষেতের অপরূপ...
সিলেটকে একটি আধুনিক, সুপরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর বিশেষজ্ঞ শিক্ষক,...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজার ২০৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ সময় কুটিনা বেগম নামে এক নারীকে আটক করা...
নগরীতে চারটি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় রান্নাঘরের অপরিচ্ছন্নতা ও...
সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার করা হয়েছে। ...