ইছামতি কামিল মাদরাসায় ঈদে মীলাদুন্নবী...
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জকিগঞ্জের ইছামতি দারুল উলূম কামিল মাদরাসার উদ্যোগে আলোচনা সভা ও মুবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭...
ছবি সংগৃহীত
ইতিহাস, ঐতিহ্য ও পরম্পরার ধারাবাহিকতায় সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকার সুপাতলা গ্রামের প্রাচীন দেবপীঠ শ্রীশ্রী বাসুদেব মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বাসুদেব রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে এই উল্টো রথযাত্রা সম্পন্ন হয়।
বিয়ানীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তিনি বলেন, শ্রীশ্রী বাসুদেব মন্দিরের রথযাত্রা ও উল্টো রথযাত্রা বিয়ানীবাজারের অন্যতম প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহাবস্থানের এই উৎসব যুগ যুগ ধরে সকল সম্প্রদায়ের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। এ ঐতিহ্য রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, শিশু-বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, সহ-সভাপতি হারুনুর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর মিসবাহ উদ্দিন।
পূজারি বিপ্লব দেবের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পূজারি অমিতাভ পাল চৌধুরী ও শুভেচ্ছা বক্তব্য দেন উদযাপন কমিটির সদস্য সচিব বিপ্লব ধর।
এসএ/সিলেট
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জকিগঞ্জের ইছামতি দারুল উলূম কামিল মাদরাসার উদ্যোগে আলোচনা সভা ও মুবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭...
সিলেট জেলা বিএনপি নেত্রী সৈয়দা আদিবা হোসেন বলেছেন, খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের...
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি...
উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় ও জেলা শাখার উদ্যোগে সংগঠনের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত...
বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বঙ্গবীর...