জকিগঞ্জে সৌন্দর্যের গ্রামগুলো,...
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৬নং ওয়ার্ড—নিলাম্বরপুর। হাওর-বাঁওড়, খাল-নালা, গাছগাছালি আর সবুজ ধানক্ষেতের অপরূপ...
রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায়
ছবি সংগৃহীত
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ পৃথিবীর বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করেন। পৃথিবীর অনেক উন্নত দেশেও এমন সম্প্রীতির নজির বিরল।
শুক্রবার শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও শুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব উপলক্ষ্যে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও উল্টো রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এই ছোট ভূখণ্ডে প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের বসবাস। সীমিত সম্পদ ও সীমিত পরিসরের মধ্যেও আমরা পরস্পরের প্রতি যে সহমর্মিতা ও সম্প্রীতি বজায় রেখেছি, সেটিই আমাদের গণতন্ত্রের অন্যতম শক্তি। আমি মুসলমান হিসেবে এক আল্লাহর প্রতি বিশ্বাসী। তবে প্রত্যেক ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালন ও ধর্মীয় অনুষ্ঠান উদযাপনের পূর্ণ অধিকার রয়েছে। অন্য ধর্মের অনুষ্ঠানে আমার উপস্থিতি সেই অধিকারকে সম্মান জানানো এবং তা রক্ষার অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ।”
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে তিনি বলেন, সরকার মসজিদের উন্নয়নের পাশাপাশি মন্দিরসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নেও সমান গুরুত্ব দিচ্ছে। গত পাঁচ মাসে আমরা সমানভাবে মসজিদ ও মন্দিরের উন্নয়নকাজ করেছি। সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে চালিবন্দরে আধুনিক শ্মশান কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। অতীতের মতো ভবিষ্যতেও আমরা সবাইকে সঙ্গে নিয়ে সম্প্রীতির এই ধারা আরও শক্তিশালী করব।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট সম্প্রীতির নগরী। এখানে সব ধর্মের মানুষ স্বাধীন, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বসবাস করেন। একে অন্যের ধর্মীয় ও সামাজিক উৎসবে অংশগ্রহণের যে ঐতিহ্য রয়েছে, সেটিই সিলেটের সবচেয়ে বড় শক্তি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ইসকন বাংলাদেশের সহসভাপতি শ্রীমৎ স্বামী ভক্তি অদ্বৈত নবদ্বীপ মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. এনামুল হক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু এবং ইসকন সিলেটের সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধিগৌর দাস।
এসএ/সিলেট
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৬নং ওয়ার্ড—নিলাম্বরপুর। হাওর-বাঁওড়, খাল-নালা, গাছগাছালি আর সবুজ ধানক্ষেতের অপরূপ...
সিলেটকে একটি আধুনিক, সুপরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর বিশেষজ্ঞ শিক্ষক,...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজার ২০৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ সময় কুটিনা বেগম নামে এক নারীকে আটক করা...
নগরীতে চারটি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় রান্নাঘরের অপরিচ্ছন্নতা ও...
সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার করা হয়েছে। ...