মৌলভীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায়...
মৌলভীবাজারের কুলাউড়ায় পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দেবজিত দুলাল মৃদুল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।রোববার (৬ সেপ্টেম্বর) বেলা...
নিহত ফারুক আহমদ।
মৌলভীবাজারের রাজনগরে সুদের টাকার চাপ ও মারধরের অভিযোগের মধ্যে কীটনাশক পান করার পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২২ জুলাই)। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন।
নিহত ফারুক আহমদ (৪৫) উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীরচক গ্রামের বাসিন্দা। নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ফারুক আহমদ তিনি পরিবারের তিন ভাইয়ের মধ্যে সবার বড়। তার দুই ছোট ভাইয়ের একজন দুবাই এবং অপরজন পর্তুগাল প্রবাসী। অস্ট্রেলিয়া যাওয়ার প্রস্তুতি এবং পারিবারিক নানা প্রয়োজনে ফারুক আহমদ আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েন।
প্রায় এক বছর আগে স্থানীয় এক নারীর কাছ থেকে স্ট্যাম্পে স্বাক্ষর, চেক এবং কিছু কাগজপত্র দিয়ে এক লাখ টাকা সুদে ধার নেন। তিনি নিয়মিত লাভের টাকা (সুদ) পরিশোধ করলেও বকেয়া কিছু টাকা জমে যায়। এ নিয়ে ওই নারীর সঙ্গে প্রায়ই তার বিরোধ সৃষ্টি হতো এবং সম্প্রতি বিষয়টি নিয়ে চাপ আরও বেড়ে যায়। গত দুই-তিন দিন ধরে সুদের টাকা নিয়ে বিরোধ চরম আকার ধারণ করে। এ সময় ফারুক আহমদ মারধরেরও শিকার হন বলে পরিবারের লোকজন দাবি করেন।
নিহতের মা আজিজুন নেছা জানান, ‘দুই দিন আগে তিনি ছেলের মাথায় আঘাতের চিহ্ন দেখতে পান। বিষয়টি জানতে চাইলে ফারুক তাকে জানান, সুদের টাকা নিয়ে চাপ দেওয়া ওই নারী তাকে মারধর করেছেন।’ তিনি আরও বলেন, ‘বুধবার বিকেলে আবারও সুদের টাকার জন্য ওই নারী ফারুককে ফোন দেন। ফোনালাপের একপর্যায়ে ফারুক ক্ষুব্ধ হয়ে বলেন, ‘তুই আর তর দুয়াতির আমারে দেখতে নায়।’ এরপর তিনি হাতে থাকা মোবাইল ফোন আছড়ে ফেলেন, এতে সেটি ভেঙে যায়।’
আজিজুন নেছা বলেন, ‘আমার পুত্রবধূ তখন আমাকে বলেছিল, উনার খুব রাগ উঠেছে, আপনার মোবাইলটা সরিয়ে রাখেন। কিছুক্ষণ পর আমরা তার গোঙানির শব্দ শুনতে পাই। পরে ঘরে গিয়ে দেখি তিনি কীটনাশক পান করেছেন। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।’
ফারুক আহমদের মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বারবার অসুস্থ হয়ে পড়ছেন। শুক্রবার বিকেলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এ ঘটনায় রাজনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দীন ভূইয়া বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। সুদের টাকার বিষয়টি আমরা শুনেছি। পরিবারের পক্ষ থেকে আঘাতের দাগ থাকার কথাও বলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর সেটি পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়ায় পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দেবজিত দুলাল মৃদুল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।রোববার (৬ সেপ্টেম্বর) বেলা...
মৌলভীবাজারের বড়লেখায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নির (২২) আত্মহত্যার ঘটনায় স্বামী, শাশুড়ি, ননদ, ভাসুর ও জাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। যৌতুকের পাঁচ লাখ টাকা...
সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং দেশের ইতিহাসের সর্বাধিক ১২টি বাজেট প্রণেতা এম সাইফুর রহমানের ১৭তম শাহাদত বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৪০) নামে এক ইজিবাইকচালক (টমটম) নিহত হয়েছেন। এ ঘটনায় ডাম্প ট্রাকের চালক জোনায়েদ (২৬) ও...
মৌলভীবাজারের কুলাউড়ায় শতাধিক ক্লাব সংগঠনের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন...