জকিগঞ্জে সৌন্দর্যের গ্রামগুলো,...
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৬নং ওয়ার্ড—নিলাম্বরপুর। হাওর-বাঁওড়, খাল-নালা, গাছগাছালি আর সবুজ ধানক্ষেতের অপরূপ...
ছবি সংগৃহীত
সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারে ঢাকনাবিহীন টয়লেটের সেপটিক ট্যাংকে পড়ে আহবাফ হুমাইদি ইসরান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় খেলাধুলার একপর্যায়ে অসতর্কতাবশত: বাজারের একটি ঢাকনাবিহীন টয়লেটের সেপটিক ট্যাংকে পড়ে যায় শিশু আহবাফ। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে বাসার পাশে বাজারের একটি টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর থেকে আহবাফকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত আহবাফ হুমাইদি ইসরান গাছবাড়ী বাজারের সাবেক পাহারাদার আহমদ আলীর ছেলে। সে স্থানীয় নারাইনপুর নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। এ মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাছবাড়ী উত্তর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাসির জানান, শুক্রবার সন্ধ্যায় শিশুটির বাবা ছেলেকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে বাসার পাশের একটি টয়লেটের সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে সে মারা যায়।”
এসএ/সিলেট
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৬নং ওয়ার্ড—নিলাম্বরপুর। হাওর-বাঁওড়, খাল-নালা, গাছগাছালি আর সবুজ ধানক্ষেতের অপরূপ...
সিলেটকে একটি আধুনিক, সুপরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর বিশেষজ্ঞ শিক্ষক,...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজার ২০৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ সময় কুটিনা বেগম নামে এক নারীকে আটক করা...
নগরীতে চারটি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় রান্নাঘরের অপরিচ্ছন্নতা ও...
সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেপ্তার করা হয়েছে। ...