ওসমানীনগরে সড়ক দুর্ঘটনা : দুই...
সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে ইউনিক ও বেঙ্গল স্লিপার বাসের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৮ আগস্ট)...
ছবি সংগৃহীত
সিলেটের জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা উন্নতির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সেইসাথে আগামী দিনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এস এম আব্দুল আহাদ, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হক, হাসান আহমদ, মহসিন মর্তুজা চৌধুরী টিপু, আব্দুস সাত্তার মঈন, জকিগঞ্জ বিজিবি’র প্রতিনিধি সুবেদার নওশের আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল বারেক, পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী মাহফুজুর রহমান ভূইয়া, জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রহমত আলী হেলালী, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, সেক্রেটারি আহসান হাবীব লায়েক, শিক্ষক প্রতিনিধি প্রভাষক মনোয়ার হোসেন, প্রধান শিক্ষক ফেরদৌস আলম, উপজেলা নারী অধিদফতরের দেলোয়ার হোসেন, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বির, জকিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন লস্কর, যুব জামায়াতের মিজানুর রহমান, জকিগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সেক্রেটারি কে এম মামুন, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ।রাজনৈতিক বিশ্লেষণ সভায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, যানজট নিরসন, দুর্ঘটনা রোধ ও চোরাচালান বন্ধসহ সামাজিক অবক্ষয় রোধে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসএ/সিলেট
সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে ইউনিক ও বেঙ্গল স্লিপার বাসের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৮ আগস্ট)...
সিলেট বিভাগে হামের সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর বিভাগে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে...
বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরেরা তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সিসিটিভি ক্যামেরা,...
দীর্ঘ ২৬ বছরের গৌরবোজ্জ্বল ও একনিষ্ঠ শিক্ষকতা জীবন শেষে উদয়পুর ইবতেদায়ী মাদরাসার শ্রদ্ধেয় শিক্ষক ক্বারী মাওলানা ফখরুল ইসলাম ছাহেবকে আবেগঘন ও বর্ণাঢ্য...
সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা, পঙ্গুত্ব...