সুনামগঞ্জে স্লিপার কোচকে ৯০ হাজার...
সুনামগঞ্জে অনুমোদনহী স্লিপার কোচ পরিচালনা ও অন্যান্য অনিয়মের দায়ে ০৩টি পরিবহনের মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরের...
ছবি সংগৃহীত
সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, শাড়ি, জিরা, কসমেটিকস, বিড়ি, চকলেট, কম্বল, চা-পাতা, ফুচকা, চিনি ও সবজিসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় টি-শার্ট, সোয়েটার ও জিন্স প্যান্টও আটক করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীনস্থ সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট ও কালাইরাগ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দ করা চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৮৬ লাখ ১৮ হাজার ২৩০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ/সিলেট
সুনামগঞ্জে অনুমোদনহী স্লিপার কোচ পরিচালনা ও অন্যান্য অনিয়মের দায়ে ০৩টি পরিবহনের মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরের...
চলতি বছরে সিলেট বিভাগে সড়ক দূর্ঘটনায় এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রানহানির ঘটনা ঘটলো আগস্ট মাসে। আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রানহানি...
সিলেটের জৈন্তাপুরে ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ইজারাদারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৬...
সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, শাড়ি, জিরা, কসমেটিকস, বিড়ি, চকলেট, কম্বল, চা-পাতা, ফুচকা, চিনি ও সবজিসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য...
সিলেটের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অংশ হিসেবে শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের ১৫ একর জমিতে একটি আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত...